উদ্দীপকে উল্লিখিত 'C [গণিত] দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি নীতির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত C দেশের অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সরকারি-বেসরকারি উভয়ের উদ্যোগ গ্রহণ করে থাকে। যা মূলত সরকারি-বেসরকারি অংশীদারিত্বকে বোঝায়, যেখানে সরকারি নীতি যথার্থতা উল্লেখযোগ্য। 'C [গণিত] দেশের অর্থনীতিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব যেভাবে ভূমিকা রাখছে তা নিম্নরূপ- ১. ব্যাপক পুঁজির সরবরাহ: বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসমূহের দ্রুত উন্নয়ন সাধনে ব্যাপক পুঁজির প্রয়োজন রয়েছে যা এককভাবে সরকার বা বৈদেশিক ঋণ গ্রহণের মাধ্যমে সম্পাদন করা দুরূহ। এরূপ প্রেক্ষাপটে সরকারের PPP উদ্যোগ যথার্থ বলা যায়। ২. ভৌত অবকাঠামোর টেকসই উন্নয়ন: দেশের আর্থসামাজিকউন্নয়নের লক্ষ্যে ভৌত অবকাঠামোর উন্নয়ন বিশেষ করে যাতায়াত ও যোগাযোগ খাত, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যাপক এবং স্থায়ী উন্নয়নের মাধ্যমে অর্থনীতির অপরাপর খাতসমূহও দ্রুত সমৃদ্ধি লাভ করবে। উন্নয়নের ভিত মজবুত হবে। ৩. দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ: স্থায়ী এবং নির্ভরযোগ্য' উন্নয়ন সাধনের লক্ষ্যে দীর্ঘমেয়াদি প্রকল্পের যৌক্তিকতা যথেষ্ট গুরুত্ব বহন করে। এরূপ প্রকল্প সরকার PPP খাতে হস্তান্তর করে উন্নয়নের গতিকে ত্বরান্বিত করেছে। ৪. স্বচ্ছতা ও জবাবদিহিতা: যেহেতু এরূপ শিল্পে বেসরকারি উদ্যোগ,তদারকি, ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলো কার্যকর থাকে। তাই সরকারি প্রতিষ্ঠানের তুলনায় PPP এর আওতায় পরিচালিত প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা অধিকতর বিদ্যমান থাকে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'C দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি নীতির যথার্থতা…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর