উদ্দীপকে 'ক' দ্বারা কোন ধরনের শিল্পকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' দ্বারা "তৈরি পোশাক শিল্পকে" নির্দেশ করা হয়েছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সর্ববৃহৎ উৎস হলো তৈরি পোশাক শিল্প । পোশাক শিল্প বাংলাদেশ একটি বৃহৎ কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে,বিশেষ করে নারীদের। তার ফলে এ শিল্পে বেকার যুবকদের পাশাপাশি অবহেলিত ও অনগ্রসর নারীরা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২ কোটির অধিক নারী ও পুরুষ এই শিল্পে জড়িত আছে,যার মধ্যে ৮০ ভাগই হলো নারী। তারা এই শিল্পে কর্মসংস্থানের সুযোগ পেয়ে আর্থিকভাবে সচ্ছল ও আত্মনির্ভরশীল হচ্ছে এবং দেশের বেকারত্ব লাঘব হচ্ছে। তাছাড়া বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প বিশ্বের প্রায় ১৬৭টি দেশে পোশাক রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। ফলে দেখা যায়,বাংলাদেশে রপ্তানি বাণিজ্যের উন্নয়নে প্রাসারতা বৃদ্ধি পাচ্ছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন প্রকট হচ্ছে। সুতরাং উপরের আলোচনায় দেখা যায়, পোশাক শিল্প বাংলাদেশের নারী কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বাণিজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ক' দ্বারা কোন ধরনের শিল্পকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর