উদ্দীপকে বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে উল্লিখিত অর্থায়নের যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে' বাংলাদেশে বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কৌশল প্রয়োগ ইতিবাচক ভূমিকা রাখবে।সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থায়ন ও পরিচালনা করাকে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব বলে। যেসব ক্ষেত্রে শুধু সরকারি বা বেসরকারি উদ্যোগ লাভজনক নয় সেসব ক্ষেত্রে এ কৌশল গ্রহণ করা হয়। ফলে ব্যাপক পুঁজির সরবরাহ, স্বচ্ছতা ও জবাবদিহিতা ইত্যাদি নিশ্চিত হয়।উদ্দীপকে বলা হয়েছে বাংলাদেশে বৃহৎ ভৌত অবকাঠামোগত উন্নয়নে সরকারি ও বেসরকারি যৌথ অর্থায়ন একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে। অর্থাৎ এখানে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের কথা বলা হয়েছে। এরূপ অর্থায়নের মাধ্যমে বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের সমস্যা দূর করবে। এতে প্রকল্প ব্যয় কম হয়।বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারি প্রয়োগ করা হলে পুঁজি সরবরাহ করা সম্ভব হবে। ফলে যেকোনো ধরনের বৃহৎ ও দীর্ঘমেয়াদি প্রকল্প পরিচালনা সম্ভব হবে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত যাবে। ফলে উৎপানশীলতা বাড়বে, সময় সাশ্রয়ী হবে এবং প্রকল্প ব্যয় ন্যূনতম হবে। এছাড়াও বেসরকারি খাতের দক্ষতা বৃদ্ধি, ভৌত অবকাঠামোর টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি হবে। সুতরাং বলা যায়, বাংলাদেশে এ কৌশল প্রয়োগ ইতিবাচক ভূমিকা রাখবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে উল্লিখিত অর্থায়নের যথার্থতা…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর