উদ্দীপকে উল্লিখিত জনাব কাওসারের শিল্পটির গুরুত্ব তুলে ধরো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব কাওসারের শিল্পটি কুটির শিল্পের অন্তর্ভুক্ত।যে শিল্প স্বল্প মূলধন ও দেশি কাঁচামাল কাজে লাগিয়ে পারিবারিক সদস্যদের দ্বারা পরিচালিত হয়, তাকে কুটির শিল্প বলে। এ শিল্পে মূলধনের পরিমাণ অনধিক ১০ লক্ষ টাকা ও শ্রমিকের সংখ্যা অনধিক ১৫ জন। এ শিল্পের কাঁচামাল স্থানীয়ভাবে পাওয়া যায়। অর্থনীতিতে এ শিল্পের গুরুত্ব অনস্বীকার্য।উদ্দীপকে জনাব কাওসার নিজ পরিবারের ৪ জন সদস্য দ্বারা নিজের বাড়িতেই একটি উৎপাদন কারখানা চালু করেন। অর্থাৎ, জনাব কাওসারের শিল্পটি কুটির শিল্পের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। এ শিল্পে স্বল্প মূলধন লাগে বলে পারিবারিক সঞ্চয় দ্বারাও পরিচালনা করা যায়। ফলে অর্থনীতিতে বিনিয়োগ বাড়ে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আয় বৃদ্ধি পায়। সুতরাং বলা যায়, অর্থনীতিতে কুটির শিল্পের গুরুত্ব অপরীসীম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব কাওসারের শিল্পটির গুরুত্ব তুলে ধরো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর