উদ্দীপকের শিল্পটি বাংলাদেশের অর্থনীতিতে কি ধরনের ভূমিকা রাখছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ঔষধ শিল্প বাংলাদেশের অর্থনীতিতে পর্যাপ্ত অবদান রাখতে পারছে। বাংলাদেশের অব্যাহত বাণিজ্য ঘাটতি দূর করার জন্য রপ্তানি বৃদ্ধি ও আমদানি হ্রাস করা দরকার। আমদানি হ্রাসের জন্য আমদানি বিকল্প শিল্পায়নের প্রয়োজন আছে। তাছাড়া বাংলাদেশ শিল্পায়নের প্রয়োজনে মূলধনীর দ্রব্য বেশি আমদানি করে। তাই আমদানি বিকল্প শিল্পায়ন নীতি গ্রহণ করলে দেশের ভেতরে মূলধনী দ্রব্য উৎপাদিত হবে। উদ্দীপকের ৯০ দশকের পর থেকে বাংলাদেশে ঔষুধের কারখানার প্রসার ঘটেছে। এটির ফলে ঔষুধ আমদানি হ্রাস পেয়েছে। এছাড়া উৎপাদিত উদ্বৃত্ত ঔষধ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে । এভাবে বৈদেশিক মুদ্রার সাশ্রয় এবং সঞ্চয় ও বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্তরিত হচ্ছে। আমদানি বিকল্প শিল্পায়নের ফলে দেশের আমদানি হ্রাস পাবে। ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয় এবং অন্য কাজে তা ব্যবহার করা যায়। এছাড়া আমদানি বিকল্প শিল্পায়নের ফলে দেশে বিভিন্ন রকম ভোগ্যপণ্য, মধ্যবর্তী ও মূলধনী দ্রব্য উৎপাদিত হয়। ফলে শিল্পজাত পণ্যের দিক থেকে দেশ স্বনির্ভর হয়ে ওঠে। অন্যদিকে আমদানি বিকল্প শিল্পায়নের ফলে শিল্পের বিকেন্দ্রীকরণ ঘটে। এতে শিল্প খাতের প্রসার ঘটে। সুতরাং বলা যায়, আমদানি বিকল্প ঔষধ শিল্প বাংলাদেশের অর্থনীতিতে পর্যাপ্ত অবদান রাখছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের শিল্পটি বাংলাদেশের অর্থনীতিতে কি ধরনের ভূমিকা রাখছে? বিশ্…
উদ্দীপক
সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর