উদ্দীপকে উল্লিখিত সমস্যাগুলো কীভাবে পাটশিল্পের ক্ষতি করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পাট শিল্পের প্রযুক্তিগত সীমাবদ্ধতা, গুণগত মানের অভাব, প্লাস্টিক ও সিনথেটিক জাতীয় সস্তা বিকল্প দ্রব্যের উপস্থিতি ইত্যাদি সমস্যার কথা উল্লেখ আছে। এসব সমস্যাগুলো যেভাবে পাট শিল্পের ক্ষতি করছে তা নিচে ব্যাখ্যা করা হলো- ১. প্রযুক্তিগত সীমাবদ্ধতা: বিশ্বায়নের এ সময়ে আধুনিক সুনিপুণউৎপাদন কাঠামো অর্থাৎ প্রযুক্তির ব্যবহারের যথেষ্ট অভাব রয়েছে। এজন্য প্রয়োজন সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা। ২. গুণগত মানের অভাব: বাংলাদেশের বিভিন্ন জেলার পাট বিভিন্ন ধরনের। একই এলাকার বিভিন্ন কৃষকের পাটের গুণগত মানেও পার্থক্য রয়েছে। ৩. বিকল্প দ্রব্যের উপস্থিতি: বর্তমানে বিভিন্ন দেশে পাটের বিকল্প হিসেবে কেনাফ, মেশতা, সিনথেটিক, সিসাল, রোজেল ইত্যাদি উদ্ভাবন হওয়ার ফলে পাট রপ্তানির ক্ষেত্রে বর্তমানে জটিল সমস্যা দেখা দিচ্ছে। সুতরাং দেখা যায়, উদ্দীপকে উল্লিখিত সমস্যাগুলোসহ আরও নানাবিধ সমস্যা পাট শিল্পের বিকাশের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যাগুলো কীভাবে পাটশিল্পের ক্ষতি করেছে? ব্যাখ্য…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর