উদ্দীপকে বর্ণিত জনসংখ্যা তত্ত্বটি বাংলাদেশের ক্ষেত্রে কতটুকু প্রাসঙ্গিক? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনসংখ্যা তত্ত্বটি তথা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব বাংলাদেশের ক্ষেত্রে আংশিক প্রাসঙ্গিক। ম্যালথাসের মতে, 'জনসংখ্যা বাড়ে অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে আর খাদ্য বাড়ে গাণিতিক হারে। এই নীতি অনুসারে বাংলাদেশ একটি জনবহুল দেশ। নিম্নে এ বিষয়ে আলোকপাত করা হলো- ১. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতিবছর ১.২২ শতাংশ। কিন্তু কৃষির বিভিন্ন খাতের মধ্যে ২০২২-২৩ অর্থবছরে খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ মাত্র ৪৮৪.৯৮ লক্ষ মেট্রিক টন। ফলে যে হারে জনসংখ্যা বাড়ছে খাদ্য সে হারে বাড়ছে না। ২. বাংলাদেশ দুর্ভিক্ষ, মহামারি, যুদ্ধবিগ্রহ ইত্যাদি প্রাকৃতিক নিরোধে দেশের অতিরিক্ত জনসংখ্যা নিশ্চিহ্ন হয়নি যা ম্যালথাস তার তত্ত্বে উল্লেখ করেছেন। ৩. ম্যালথাসের মত অনুসারে, প্রাকৃতিক নিরোধের ফলে জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে ভারসাম্য সৃষ্টির কোনো প্রমাণ পাওয়া যায় না। ৪. বাংলাদেশে স্থূল জন্মহার প্রতি হাজারে ১৮.৮ জন এবং স্কুল মৃত্যুহার প্রতি হাজারে ৫.৭ জন। সুতরাং অন্যান্য দেশের তুলনায় এদেশে জন্মহার ও মৃত্যুহার অধিক। ম্যালথাসের মতে, উচ্চ জন্মহার ও মৃত্যুহার জনাধিক্যের গুরুত্বপূর্ণ কারণ। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে এ তত্ত্বটি আংশিক প্রাসঙ্গিক।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনসংখ্যা তত্ত্বটি বাংলাদেশের ক্ষেত্রে কতটুকু প্রাসঙ…
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর