উদ্দীপকে উল্লিখিত বিশ্ববাসীর মনোভাব পাটশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কীভাবে ভূমিকা রাখতে পারে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিশ্ববাসীর মনোভাব পাট শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। আমার উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া হলো- পাটের জিনোম হলো পাটের জেনেটিক বৈশিষ্ট্যের নীলনকশা। পাটের জিনোমে কী কী ধরনের জিন আছে তা জানা থাকলে এ জিনগুলোকে শনাক্ত করে সামান্য পরিবর্তনের মাধ্যমেই উন্নত জাতের পাট উদ্ভাবন, করা সম্ভব। ১৬ জুন ২০১০ একদল বাংলাদেশি বিজ্ঞানী পাটের ড্রাফট জিনোম উন্মোচন করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। পাটের জিন-নকশা উন্মোচনের ফলে বাংলাদেশের আবহাওয়া ও প্রয়োজন অনুযায়ী পাটের নতুন জাত উদ্ভাবনের পাশাপাশি পাটের গুণগত মান ও উৎপাদন বিপুল পরিমাণে বাড়ানো সম্ভব। আর নতুন জাত উদ্ভাবন করা হলে পাট পচাতে কম সময় লাগবে, আঁশ দিয়ে জৈব জ্বালানি ও ওষুধ তৈরি করা সম্ভব হবে। পাটের জিন-নকশার সুবাদে পাট চাষকে বাংলাদেশের মাটি ও জলবায়ুর উপযোগী করে আঁশের সেরা মান নিশ্চিত করা সম্ভব হবে। উন্নত জাতের সুতা ও ওষুধ তৈরিতেও এ আবিষ্কার অবদান রাখবে বলে আমাদের বিশেষ ধারণা। এতসব সম্ভাবনাকে জোড়া লাগালে একদিকে কৃষি ও কৃষকের বিকাশ, অন্যদিকে জাতীয় অর্থনীতির সমৃদ্ধির উজ্জ্বল ছবি অনুমান করা অসম্ভব কিছুই নয়। এখন তথ্যপ্রযুক্তি আর বায়োটেকনোলজির সহযোগিতায় বাংলাদেশের দিনবদলের নতুন অধ্যায় শুরু হবে। সুতরাং বলা যায়, উপরোক্ত বিষয়গুলোর বাস্তব সমন্বয় ঘটলে পাট শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিশ্ববাসীর মনোভাব পাটশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর