উদ্দীপকে বর্ণিত শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শিল্পটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অধিক সম্ভাবনাময়ী শিল্প। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে নানা সমস্যা থাকলেও সহজলভ্য শ্রমিক ও অন্যান্য সুবিধা থাকায় এ শিল্পের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। কারণ- ১. পর্যাপ্ত সস্তা শ্রমিক: বাংলাদেশে পৃথিবীর তৈরি পোশাক উৎপাদনকারী যেকোনো দেশ অপেক্ষা কম মজুরিতে শ্রমিক পাওয়া যায়। ফলে উৎপাদন খরচ কম হয়। ২. সরকারি সহযোগিতা: প্রধান রপ্তানি দ্রব্য হিসেবে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিতে সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে। ৩. সহজ শর্তে ঋণ: বিকাশমান শিল্প হওয়ায় আর্থিক প্রতিষ্ঠানগুলো তৈরি পোশাক কারখানাগুলোকে সহজ শর্তে ঋণ প্রদান করে। ৪. দেশি-বিদেশি বিনিয়োগে আগ্রহ: সস্তা শ্রমিক, সরকারি-পৃষ্ঠপোষকতা, আন্তর্জাতিক বাজারে সুনাম ইত্যাদি কারণে এ খাতে দেশি ও বিদেশি বিনিয়োগের আগ্রহ তৈরি হয়েছে। ৫. বাস্তবমুখী শিল্পপতি: বাংলাদেশের সর্বশেষ শিল্পনীতিতে রপ্তানি দ্রব্য, হিসেবে তৈরি পোশাক উৎপাদনের ক্ষেত্রে উদারনীতি গ্রহণ করা হয়েছে। ৬. অর্থনৈতিক কূটনীতি: সরকারি বিভিন্ন কূটনৈতিক তৎপরতা ও যোগাযোগের ফলে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি তৈরি পোশাকের রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। তাছাড়া অতি সম্প্রতি এক গবেষণায় জানা যায়, বাংলাদেশি পোশাকের দাম তুলনামূলক সস্তা হওয়ায় পোশাক আমদানিকারক দেশগুলোর প্রথম, পছন্দ বাংলাদেশের তৈরি পোশাক।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর