বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লিখিত শিল্পের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লিখিত শিল্প তথা কুটিরশিল্পের ভূমিকা অপরিসীম। নিচে এ বিষয়ে আলোচনা করা হলো- ১. কর্মসংস্থান বৃদ্ধি: বাংলাদেশে কৃষির অনগ্রসরতার জন্য গ্রামাঞ্চলে স্বল্প প্রযুক্তি প্রছন্ন ও ঋতুগত বেকার সমস্যা বিদ্যমান। কুটিরশিল্পের দ্বারা কর্মসংস্থান সৃষ্টি করে এ সমস্যার অনেকাংশে সমাধান করা যায়। ২. বিনিয়োগ সুবিধা: কুটিরশিল্প স্থাপনের জন্য খুব অল্প মূলধনের প্রয়োজন হয়। বাংলাদেশে যেহেতু যথেষ্ট পরিমাণ মূলধন নেই, তাই স্বল্পতার দিক বিবেচনায় কুটিরশিল্পে বিনিয়োগ সুবিধার কারণে দেশের উন্নয়ন সাধন করা সম্ভব। ৩. বৈদেশিক মুদ্রা সঞ্চয়ঃ কুটিরশিল্পের সুবিধা হলো দেশের সীমাবদ্ধ উপকরণ দ্বারাই উৎপাদন চালাতে পারে। ফলে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা ব্যয় করে যন্ত্রপাতি আমদানি করতে হয় না। ফলে বৈদেশিক মুদ্রার সঞ্চয় হয়। ৪. সম্পদের সুষম বণ্টন: বৃহকায়তন শিল্পে দেশের সম্পদ মুষ্টিমেয় লোকের হাতে কেন্দ্রীভূত হয় এবং ধনবৈষম্য দেখা দেয়। কিন্তু কুটিরশিল্পের প্রসারে অর্থনৈতিক বৈষম্য হ্রাস ও সম্পদের সুষম বণ্টন হয়। ৫. জীবনযাত্রার মান উন্নয়ন: কুটিরশিল্পের প্রসারের মাধ্যমে অধিক কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ায় জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। ৬. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ: কুটিরশিল্পের মাধ্যমে ভোগ্যপণ্যের যোগান বৃদ্ধি পাওয়ায় মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ সম্ভব। সুতরাং বলা যায়, বাংলাদেশের অর্থনীতির বিকাশে কুটিরশিল্পের অবদান অনস্বীকার্য।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লিখিত শিল্পের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর