উদ্দীপকের উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ লেখ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিল্পে অর্থাৎ ক্ষুদ্র ও কুটিরশিল্পে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে।নিচে কুটিরশিল্পে বিদ্যমান সমস্যাসমূহ আলোচনা করা হলো- ১. মূলধনের স্বল্পতা: কুটিরশিল্পের ক্ষেত্রে অন্যতম প্রধান সমস্যা হলো মূলধনের স্বল্পতা। ফলে এখানে উৎপাদন কার্য ব্যাহত হয়। ২. ঋণের অভাব: কুটিরশিল্পের জন্য দেশীয় কাঁচামাল ও যন্ত্রপাতি ক্রয়ের জন্য প্রচুর মূলধনের হলেও ঋণের অভাবে তা সংগ্রহ করা যাচ্ছে না। ৩. প্রাচীন উৎপাদন পদ্ধতি: কুটিরশিল্পে প্রাচীন উৎপাদন পদ্ধতি ব্যবহারের ফলে পণ্যসামগ্রীর উৎপাদন ও মান ভালো হয় না। ৪. কাঁচামালের অভাব: এদেশে উৎপন্ন কাঁচামালের অধিকাংশই বিদেশে রপ্তানি হয়ে যায়। ফলে কুটিরশিল্পের উৎপাদন ব্যাহত হয়। ৫. স্বল্প মজুরি: কুটিরশিল্পে নিযুক্ত শ্রমিকের আয় বা মজুরি কম হয়। ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হয় না। সুতরাং উপরিউক্ত সমস্যাসমূহের কারণে কুটিরশিল্পের উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ লেখ।
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর