উদ্দীপকের রফিকের উৎপাদনকে কোন ধরনের শিল্প বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রফিকের উৎপাদনকে কুটিরশিল্প বলা হয়। অত্যন্ত স্বল্প মূলধন, দেশি কাঁচামাল ও হালকা যন্ত্রপাতির দ্বারা নিজস্ব গৃহে পরিচালিত পরিবারভিত্তিক শিল্পকে কুটিরশিল্প বলে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কুটিরশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কুটিরশিল্প বলতে পরিবারের সদস্যদের প্রাধান্যভুক্ত সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে জমি ও কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য ১০ লক্ষ টাকার নিচে এবং সর্বোচ্চ জনবল ১৫ এর অধিক নয়। উদ্দীপকের লক্ষ করা যায়, রফিক তার পরিবারের সদস্য দিয়ে এ কার্য পরিচালনা করে থাকেন। এছাড়া তার উৎপাদিত পণ্য হচ্ছে বাঁশ ও বেত, যা স্বল্প ঋণের মাধ্যমেই বাড়িতে উৎপাদন সম্ভব হচ্ছে এবং তার উৎপাদিত দ্রব্য বিক্রয় করা হয় তাদের স্থানীয় বাজারে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, রফিকের প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য কুটিরশিল্পকে নির্দেশ করে থাকে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের রফিকের উৎপাদনকে কোন ধরনের শিল্প বলা হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর