অর্থনীতিবিদ জনাব অনীকের মতের যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে অর্থনীতিবিদ জনাব অনীকের বক্তব্য হলো, "বেসরকারি উদ্যোক্তা মনটেক্স গ্রুপকে সাথে নিয়ে সরকার যে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি গ্রহণ করেছে তা দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।" তার বক্তব্যের যথার্থতা রয়েছে।সরকারি-বেসরকারি অংশীদারিত্বের কারণে সুষ্ঠু ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ, নিয়ন্ত্রণ ইত্যাদি কাজে বেসরকারি অংশীদার নিজের স্বার্থেই সরকারের পক্ষ হয়ে কাজ করে থাকে। এতে সম্পদের অপচয় হ্রাস পায়। পিপিপি-এর মাধ্যমে দেশের অর্থ ও কর্মের চাহিদা ও যোগানের নিরাপত্তা নিশ্চিত হয়। অংশীদারিত্বের মাধ্যমে রাষ্ট্রের অতি জরুরি খাতসমূহে বিনিয়োগ ও উন্নয়নের স্থিতিশীলতা আনা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, ঢাকার যাত্রাবাড়ি গুলিস্তানের হানিফ ফ্লাইওভার দেশের বৃহত্তম পিপিপি প্রকল্প। এর মাধ্যমে দেশের নতুন অবকাঠামো নির্মাণ ও বিদ্যমান অবকাঠামো রক্ষণাবেক্ষণ করে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করা হয়। এ ধরনের প্রকল্পের দ্বারা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনকল্যাণ বৃদ্ধি পায়। দেশের । বর্তমান পরিস্থিতিকে আরও উচ্চতর স্তরে উন্নীত করে।তাই বলা যায়, উদ্দীপকের আলোকে দেওয়া অর্থনীতিবিদ অনীকের মতের যথার্থতা রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
অর্থনীতিবিদ জনাব অনীকের মতের যথার্থতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর