উদ্দীপকে উল্লিখিত তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে কীরূপ ভূমিকা পালন করছে? আলোচনা কর।
উত্তর: বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী শিল্প হিসেবে তৈরি পোশাক শিল্পের গুরুত্ব অপরিসীম। বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান ও অন্যান্য প্রভাব বিবেচনায় নিলে, তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। যেমন-১. প্রধান রপ্তানি পণ্য বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০% আসে তৈরি পোশাক রপ্তানি করে।২. কর্মসংস্থান সৃষ্টি: তৈরি পোশাক শিল্প একটি শ্রমনিবিড় শিল্প হওয়ায় এখানে প্রচুর লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।৩. পরিপূরক শিল্পের বিকাশ: পোশাক শিল্পে নানা ধরনের সহায়ক শিল্পদ্রব্যের প্রয়োজন হয়। সেসব শিল্পের প্রসার ঘটেছে।৪. বস্ত্র শিল্পের বিকাশ: তৈরি পোশাক শিল্পের প্রধান কাঁচামাল কাপড়। তাই কাপড়ের প্রয়োজনে বস্ত্র শিল্পের বিকাশ হচ্ছে।৫. উদ্যোক্তা শ্রেণি সৃষ্টি: তৈরি পোশাক শিল্পের উন্নয়ন ও বিকাশের সাথে সাথে বাংলাদেশে একটি দক্ষ উদ্যোক্তা শ্রেণির সৃষ্টি হয়েছে।উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের অবদান অপরিসীম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে কীরূপ ভূমি…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর