বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নাবিলার প্রতিষ্ঠিত শিল্পের গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নাবিলার প্রতিষ্ঠান তথা কুটির শিল্পের গুরুত্ব অপরিসীম।বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এজন্য মূলধন গঠন কম হয়ে থাকে। আর কুটিরশিল্পে স্বল্প পুঁজি ও ঘরোয়া পরিবেশে উৎপাদন করা যায়। তাই, কুটিরশিল্প স্থাপিত হলে দেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যার সমাধান ঘটবে। সর্বোপরি, দেশের উন্নয়ন সাধিত হবে। তাছাড়া, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই বিশাল নারী সমাজের অধিকাংশই ধর্মীয়, পারিবারিক ও সামাজিক কারণে ঘরের বাইরে কাজ করতে পারে না। তাই এই নারী সমাজ কুটিরশিল্পের মাধ্যমে দেশের মোট উৎপাদনে অবদান রাখতে পারে।আবার, কুটিরশিল্পের কাঁচামাল হিসেবে আমাদের দেশের গ্রাম-গঞ্জে প্রাপ্ত প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা যেতে পারে। ফলে দেশীয় সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।উপর্যুক্ত দিকগুলো ছাড়াও কুটিরশিল্প বৈদেশিক মুদ্রা অর্জন, জাতীয় ঐতিহ্য সংরক্ষণ, মুদ্রাস্ফীতি হ্রাস, জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বলা যায়, নাবিলার প্রতিষ্ঠান তথা কুটিরশিল্প বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্ব অতুলনীয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নাবিলার প্রতিষ্ঠিত শিল্পের গুরুত্ব ব্য…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর