নাবিলার প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্প নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: কর্মরত শ্রমিক সংখ্যা ও মূলধন মূল্যের ভিত্তিতে নাবিলার প্রতিষ্ঠানটি কুটিরশিল্পকে নির্দেশ করে।যে শিল্পে স্বল্প মূলধন (৫ লক্ষ টাকার নিচে) এবং পারিবারিক সদস্যসহ সর্বাধিক ১০ জন শ্রমিক নিয়োজিত থাকে, তাকে কুটিরশিল্প বলে। যেমন- তাঁত শিল্প, বাঁশ শিল্প, কাঠ ও বেত শিল্প ইত্যাদি হলো কুটিরশিল্প।উদ্দীপকে লক্ষ করা যায়, নাবিলা একজন নারী উদ্যোক্তা। তিনি নিজ ঘরে বসে হাতে তৈরি বিভিন্ন পণ্য বাজারে বিক্রি করেন। এ কাজে তার স্বামীও তাকে সহযোগিতা করে থাকেন। তার প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা ১০ জন এবং মূলধনের পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা। কাজেই বলা যায়, নাবিলার প্রতিষ্ঠানটি কুটিরশিল্পের অন্তর্ভুক্ত। অর্থাৎ, তার উক্ত প্রতিষ্ঠানটি কুটিরশিল্পকে নির্দেশ করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
নাবিলার প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্প নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর