শিল্পনীতি-২০১৬ অনুসারে উদ্দীপকে উল্লিখিত A ও C [গণিত] শিল্প কি অভিন্ন? অর্থনীতিতে A ও C শিক্ষদ্বয়ের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: শিল্পনীতি-২০১৬ অনুসারে উদ্দীপকে উল্লিখিত A শিল্পটি কুটিরশিল্প এবং C শিল্পটি ক্ষুদ্র শিল্প। অর্থাৎ শিল্প দুটি অভিন্ন নয়। দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও কুটিরশিল্পের গুরুত্ব অপরিসীম।নিচে তা ব্যাখ্যা করা হলো- ১. কর্মসংস্থান: বাংলাদেশের অর্থনীতির প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো বেকার সমস্যা। এ বিপুল বেকার জনশক্তিকে ক্ষুদ্র ও কুটিরশিল্পের মাধ্যমে তাদেরকে ঘরে বসেই কাজের ব্যবস্থা করা যায়। ২. মহিলাদের কর্মসংস্থান: আমাদের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এ বিশাল অঙ্কের বসেই কাজের ব্যবস্থা করতে পারে। ৩. কৃষিখাতে জনসংখ্যার চাপ হ্রাস: বাংলাদেশের কৃষিখাতে প্রচুর লোক ছদ্মবেশী বেকার, মৌসুমি বেকার হিসেবে নিয়োজিত রয়েছে। এ সকল ছদ্ম বেকার, মৌসুমি বেকারদের কুটিরশিল্প ও ক্ষুদ্র শিল্পে নিয়োগ করা যায়। ৪. জীবনযাত্রার মান উন্নয়ন: দেশের কৃষকদের বাড়তি আয়ের মাধ্যম হিসেবে ক্ষুদ্র ও কুটিরশিল্প বিশেষ ভূমিকা পালন করে। ফলে মাথাপিছু আয় বাড়ার মাধ্যমে জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে। ৫ . সম্পদের সুষম বণ্টন: বৃহদায়তন শিল্পের কারণে দেশের সম্পদ মুষ্টিমেয় কিছু লোকের হাতে কুক্ষিগত থাকে। পক্ষান্তরে, ক্ষুদ্র ও কুটিরশিল্পের মাধ্যমে এই সম্পদের সুষম বণ্টন এবং অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
শিল্পনীতি-২০১৬ অনুসারে উদ্দীপকে উল্লিখিত A ও C শিল্প কি অভিন্ন? অর…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর