উদ্দীপকে উল্লিখিত শিল্পগুলো কোন ধরনের শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিল্পগুলো আমদানি বিকল্প শিল্পের অন্তর্গত। বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেসব পণ্য নিজের দেশে উৎপাদন করতে শিল্পকারখানা স্থাপন করাকে আমদানি বিকল্প শিল্প বলে। সাধারণত বিদেশ থেকে আমদানিকৃত দ্রব্যের পরিবর্তে দেশের অভ্যন্তরে সমজাতীয় দ্রব্য উৎপাদন করার নীতিকে আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল বলে। অন্যভাবে বলা যায়, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেসব পণ্য আমদানি না করে নিজ দেশেই উৎপাদনের ব্যবস্থা করাকে আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল বলা হয়। অর্থনৈতিক সংকট মোকাবিলা, মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় ইত্যাদি বিষয়ে সহায়তা করে এ ধরনের শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। যেসব দ্রব্য আমদানি করা হয় সেসব দ্রব্য আমদানি না করে দেশীয় প্রযুক্তি ও কলাকৌশল ব্যবহার করে দেশেই উৎপাদন করা যায়, পণ্যের আমদানি হ্রাস পায় এবং দেশীয় শিল্পের সম্প্রসারণ ঘটে। উদ্দীপকে দেখা যায়, একসময় যেসব পণ্য বাইরে থেকে আমদানি করত তার বেশিরভাগই এখন দেশের অভ্যন্তরে উৎপাদন হচ্ছে। যেমন তৈরি পোশাক শিল্প, ঔষধ শিল্প, প্লাস্টিক শিল্প, সফ্টওয়্যার শিল্প।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্পগুলো কোন ধরনের শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর