উদ্দীপকে উল্লিখিত মিসেস নাহিদার উৎপাদনকে কোন ধরনের শিল্প বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মিসেস নাহিদার উৎপাদনকে কুটিরশিল্প বলা হয়। নিচে কুটিরশিল্প ব্যাখ্যা করা হলো- যে শিল্পে স্বল্প মূলধন ৫ লক্ষ টাকার নিচে এবং পারিবারিক সদস্য সংখ্যা ১০ জনের অধিক নয় ও সহজলভ্য যন্ত্রপাতির সাহায্যে পারিবারিক সদস্য দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে কুটিরশিল্প বলে। অধ্যাপক পি. এন. ধর-এর মতে, 'যে শিল্পে ঐতিহ্যবাহী উৎপাদন কৌশল প্রয়োগের মাধ্যমে ঐতিহ্যবাহী দ্রব্য প্রস্তুতে ২০ জনের কম শ্রমিক নিয়োগ করা হয় তাকে কুটিরশিল্প বলে। পৃথিবীর অনেক উন্নত দেশ কুটিরশিল্পের ওপর নির্ভরশীল। বাংলাদেশের ঐতিহ্যবাহী কুটিরশিল্পগুলো হলো তাঁত শিল্প, বাঁশ শিল্প, বেত ও কাঠ শিল্প। উদ্দীপকে মিসেস নাহিদা স্ব-অর্থায়নে ঘরোয়া পরিবেশে বাঁশ ও বেতের দ্বারা বিভিন্ন দ্রব্যসামগ্রী তৈরি করেন। তাকে এ কাজে তার স্বামী সহযোগিতা করেন। যা কুটিরশিল্পকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত মিসেস ফারজানার উৎপাদনকে কুটিরশিল্প বলা হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মিসেস নাহিদার উৎপাদনকে কোন ধরনের শিল্প বলা হয়? ব্…
উদ্দীপক
সিলেট সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর