উদ্দীপকে উল্লিখিত উৎপাদন খাতটির গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত উৎপাদন খাতটি হলো তৈরি পোশাক খাত। বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের গুরুত্ব অপরিসীম। নিচে এ খাতের গুরুত্ব ব্যাখ্যা করা হলো- (i) কর্মসংস্থান বৃদ্ধি : বাংলাদেশ জনবহুল ও শ্রমঘন দেশ। এ শিল্পে যেহেতু কর্মসংস্থানের সুযোগ রয়েছে, তাই এটি অন্যান্য শিল্প অপেক্ষা অনেক গুরুত্ব বহন করে। (ii) দক্ষ উদ্যোক্তা সৃষ্টি: পোশাক শিল্প প্রথমে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠলেও ধীরে ধীরে তা সম্প্রসারিত হয় এবং উদ্যোক্তার দক্ষতাও বৃদ্ধি পেয়ে থাকে। এভাবে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তাগণ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। (iii) রপ্তানি আয় বৃদ্ধি: পোশাক শিল্প বাংলাদেশের সনাতনী রপ্তানি আয়ের খাতগুলোকে পিছনে ফেলে বর্তমানে বৃহৎ উৎসে পরিণত হয়েছে। সুতরাং এদেশের অর্থনীতির জন্য এ খাত খুবই গুরুত্বপূর্ণ। (iv) নারীদের কর্মসংস্থান: সমাজের পিছিয়ে পড়া নারীশ্রেণির এ শিল্পে কাজ করার সুযোগ থাকায় এ শিল্পের মাধ্যমে নারীদের কর্মসংস্থানের বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে। সুতরাং দেখা যায়, অর্থনীতিতে তৈরি পোশাক খাতের গুরুত্ব অপরিসীম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত উৎপাদন খাতটির গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপক
সিলেট সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর