উদ্দীপকে 'ক' দ্বারা কোন ধরনের শিল্পকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' দ্বারা তৈরি পোশাক শিল্পকে নির্দেশ করা হয়েছে। বাংলাদেশের পোশাক শিল্প ১৯৭৬ সালে মাত্র তিনটি কারখানায় তৈরি পোশাক রপ্তানির মধ্য দিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে এ শিল্পের প্রায় ৫,০০০ কারখানা রয়েছে। এসব কারখানায় কর্মরত শ্রমিকের সংখ্যা ৫০ লক্ষের অধিক। এসব শ্রমিকের শতকরা ৮০ ভাগই হলো মহিলা।তাদের ১৪-১৫ ঘণ্টায় সস্তা শ্রমই এনে দিয়েছে আমাদের পোশাক শিল্পের বর্তমান সাফল্য। বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার সিংহভাগ এ খাত থেকে উপার্জিত হয়। রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশেরও বেশি বস্তুপণ্য ও তৈরি পোশাক শিল্প থেকে অর্জিত হয়।বর্তমানে বিশ্বের প্রায় ১১০টি দেশে পোশাক রপ্তানি করা হয়। উদ্দীপকের দেখা 'ক' শিল্প থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে। শিল্পটি বর্তমানে বাংলাদেশের শিল্প ক্ষেত্রে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। অনগ্রসর নারীদের কর্মসংস্থান এবং রপ্তানি বাণিজ্যে উন্নয়নের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে। এ সমস্ত বৈশিষ্ট্যই বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বৈশিষ্ট্য। সুতরাং বলা যায়, উদ্দীপকে 'ক' দ্বারা তৈরি পোশাক শিল্পকে নির্দেশ করা হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ক' দ্বারা কোন ধরনের শিল্পকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর