দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত শিল্প দুটির গুরুত্ব অপরিসীম- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথম শিল্পটি কুটিরশিল্প এবং পরের শিল্পটি ক্ষুদ্র শিল্প। দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও কুটিরশিল্পের গুরুত্ব অপরিসীম। নিচে তা ব্যাখ্যা করা হলো- ১ . কর্মসংস্থান: বাংলাদেশের অর্থনীতির প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো বেকার সমস্যা। এ বিপুল বেকার জনশক্তিকে ক্ষুদ্র ও কুটিরশিল্পের মাধ্যমে তাদেরকে ঘরে বসেই কাজের ব্যবস্থা করা যায় ২. মহিলাদের কর্মসংস্থান: আমাদের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এ বিশাল অঙ্কের নারীসমাজ ধর্মীয় কারণে, পারিবারিক ও সামাজিক নিরাপত্তা ইত্যাদির কারণে ঘরের বাইরে কোনো কাজ করতে পারে না। তখন ক্ষুদ্র ও কুটিরশিল্পের মাধ্যমে তারা ঘরে বসেই কাজের ব্যবস্থা করতে পারে। ৩. কৃষিখাতে জনসংখ্যার চাপ হ্রাস: বাংলাদেশের কৃষিখাতে প্রচুর লোক ছদ্মবেশী বেকার, মৌসুমি বেকার হিসেবে নিয়োজিত রয়েছে। এ সকল ছদ্ম বেকার, মৌসুমি বেকারদের কুটিরশিল্প ও ক্ষুদ্র শিল্পে নিয়োগ করা যায়। ৪. জীবনযাত্রার মান উন্নয়ন: দেশের কৃষকদের বাড়তি আয়ের মাধ্যম হিসেবে ক্ষুদ্র ও কুটিরশিল্প বিশেষ ভূমিকা পালন করে। ফলে মাথাপিছু আয় বাড়ার মাধ্যমে জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে। ৫. সম্পদের সুষম বণ্টন: বৃহদায়তন শিল্পের কারণে দেশের সম্পদ মুষ্টিমেয় কিছু লোকের হাতে কুক্ষিগত থাকে। পক্ষান্তরে, ক্ষুদ্র ও কুটিরশিল্পের মাধ্যমে এই সম্পদের সুষম বণ্টন এবং অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা যায়। ৬. বৈদেশিক মুদ্রার সাশ্রয়: ক্ষুদ্র ও কুটিরশিল্পজাত পণ্য অনেক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ফলে কাঁচামাল আমদানির পরিমাণ অনেক কমে যায় এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়। উদ্দীপকে উল্লিখিত ক্ষুদ্র ও কুটিরশিল্পের কারণে কর্মসংস্থান বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন, কৃষকের অতিরিক্ত আয় সৃষ্টি এবং দেশের অর্থনীতি সামনে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এই শিল্প দুটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ব্যাপক ভূমিকা রাখছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত শিল্প দুটির গুরুত্ব অপরিস…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর