উদ্দীপকে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সরকারের শিল্পনীতির কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সরকারের শিল্পনীতির সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (PPP- Public-Private Partnership) নীতির প্রতিফলন ঘটেছে। মূলত সরকার ও ব্যক্তিমালিকানার যৌথ প্রয়াস নিয়ে সরকারি বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায় গঠিত হয়। অর্থাৎ সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে তথা যৌথ মালিকানায় কোনো কার্যক্রম বা প্রতিষ্ঠান পরিচালিত হলে ঐ কার্যক্রমের মালিকানার ধরনকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বলা হয়। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের ব্যক্তিমালিকানাকে উৎসাহিত করার জন্য, শিল্প ও অর্থনৈতিক উন্নয়নের ভিত রচনা করার জন্য এবং নির্মাণ, ব্যবসায় ও সেবাখাতে বহুমুখী সুবিধা সৃষ্টি করার জন্য পিপিপি-এর উদ্ভব। নির্ভরযোগ্য ও টেকসই অবকাঠামো ব্যবস্থা নিশ্চিত করে দেশে বর্ধিত বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা এবং কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমুন্নত রাখাই পিপিপি তত্ত্বের মূল লক্ষ্য। উদ্দীপকে বলা হয়েছে, 'সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে বর্তমান সরকার বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে দেশের বিদ্যুতের চাহিদা পূরণ । করতে সমর্থ হয়েছে। এটি স্পষ্টভাবে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (PPP) নীতির বাস্তবায়নকে নির্দেশ করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সরকারের শিল্পনীতির কোন দিকটির প্রত…
উদ্দীপক
খুলনা পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর