উদ্দীপকে উল্লিখিত শিল্প বিকশিত হলে এদেশের বেকারত্ব দূরীকরণে কতটুকু ভূমিকা রাখবে বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিল্পটি একটি কুটিরশিল্প। এই কুটিরশিল্প বিকশিত হলে এদেশের বেকারত্ব দূরীকরণে অনেক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। সাধারণত পরিবারের বেকার সদস্যরা জীবনধারণের তাগিদে পরিবারের স্বল্প মূলধন ও সহজলভ্য যন্ত্রপাতি ব্যবহার করে ঘরে বসে বিভিন্ন দ্রব্য উৎপাদন করলে তাকে কুটিরশিল্প বলে। বাংলাদেশের কৃষিতে যে অতিরিক্ত জনসংখ্যা চাপ রয়েছে, কুটিরশিল্প স্থাপনের মাধ্যমে এরূপ বাড়তি চাপ কমানো যায়। কুটিরশিল্পের উন্নয়নের জন্য বাড়ির মেয়েদেরকেই এ কাজে লাগানো যায়। তাছাড়া বাংলাদেশে কৃষির অনগ্রসরতার জন্য গ্রামাঞ্চলে প্রচ্ছন্ন ও ঋতুগত বেকার সমস্যা বিদ্যমান। কুটিরশিল্পের দ্বারা কর্মসংস্থান সৃষ্টি করে, এ সমস্যার অনেকখানি সমাধান করা যায়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশন (বিসিক) দেশে বেসরকারি পর্যায়ে ক্ষুদ্র, কুটির ও গ্রামীণ শিল্প বিকাশ এবং সংশ্লিষ্ট উদ্যোক্তাদের আনুষঙ্গিক সহায়তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে বহু শ্রমিকের কর্মসংস্থানর সুযোগ সৃষ্টি হয়েছে। উদ্দীপকে লক্ষ করা যায় রোকেয়া তার পরিবারের সদস্য নিয়ে ৩ হাজার টাকা ঋণ নিয়ে একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে, যা কুটিরশিল্পের বৈশিষ্ট্য বহন করে। এই কুটিরশিল্প স্থাপনের মাধ্যমে তার ও তার পরিবারের সদস্যদের যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তেমনি এরূপ শিল্প বিকশিত হলে এদেশের বেকারত্ব দূরীকরণে যথেষ্ট ভূমিকা রাখবে বলা যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্প বিকশিত হলে এদেশের বেকারত্ব দূরীকরণে কতটুকু …
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর