শেয়ারFacebookWhatsApp

উক্ত শিল্পের সমস্যা সমাধানে অর্থনীতিবিদদের পরামর্শ পর্যাপ্ত বলে কি তুমি মনে কর? বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'X [গণিত] শিল্পের (তৈরি পোশাক শিল্প) সমস্যাসমাধানে অর্থনীতিবিদদের পরামর্শ (সরকারি প্রণোদনা প্রদান, ঋণের সহজলভ্যতা ও উদার শিল্পনীতি প্রণয়ন) গুরুত্বপূর্ণ হলেও সম্পূর্ণরূপে পর্যাপ্ত নয়। এগুলোর সাথে সাথে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করলে এই শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে-১. শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুবিধা বৃদ্ধি: শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করলে এবং শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত করা হলে তাদের উৎপাদনশীলতাও বাড়বে।২. শিল্প অবকাঠামোর উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা: পোশাক শিল্পে ভবন ও অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে কারখানা সংস্কার ও উন্নয়ন করতে হবে। আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপত্তা ব্যবস্থা চালু করে কর্মক্ষেত্রে দুর্ঘটনা কমানো সম্ভব।৩. রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা: সরকার ও রাজনৈতিক দলগুলোর উচিত শিল্প খাতকে হরতাল, অবরোধ ও রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত রাখা। এর ফলে রপ্তানি কার্যক্রম নির্বিয়ে চলবে এবং বিদেশি ক্রেতাদের আস্থা বাড়বে।৪. প্রযুক্তির আধুনিকায়ন ও দক্ষ জনশক্তি তৈরি: পোশাক খাতে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করা প্রয়োজন, যাতে তারা উন্নতমানের পোশাক উৎপাদন করতে পারে।৫. বৈদেশিক বাজার সম্প্রসারণ ও প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি: বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বেশিরভাগ রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে করে। বিকল্প বাজার খুঁজে প্রবেশ করতে হবে, যাতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান বজায় থাকে।সুতরাং, অর্থনীতিবিদদের পরামর্শগুলো শিল্পের আর্থিক ও নীতিগত দিক থেকে অত্যন্ত সহায়ক। কিন্তু সমস্যাগুলোর সমাধানে আরও ব্যাপক ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা না হলে শিল্পটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সম্পূর্ণরূপে পৌছাতে পারবে না।

HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · সৃজনশীল

উক্ত শিল্পের সমস্যা সমাধানে অর্থনীতিবিদদের পরামর্শ পর্যাপ্ত বলে কি …

উদ্দীপক

বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে 'XX^{\prime} নামক শিল্প থেকে। এ শিল্পে কর্মরতদের শতকরা ৮০ ভাগ মহিলা শ্রমিক। বৈদেশিক বাজারে শিল্পটির উৎপাদিত পণ্যের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও রাজনৈতিক অস্থিতিশীলতা, শ্রমিক অসন্তোষ, কাঁচামালের অভাব ইত্যাদি কারণে শিল্পটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা শিল্পটির সমস্যা সমাধানে সরকারি প্রণোদনা প্রদান, ঋণের সহজলভ্যতা ও উদার শিল্পনীতি প্রণয়নের পরামর্শ দেন।

Comilla · 2025

উত্তর

ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে বৃহৎ শিল্প (Large Industry) বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে, যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৫০ কোটি টাকার অধিক কিংবা তৈরি পোশাক/শ্রমঘন শিল্পপ্রতিষ্ঠান ব্যতীত যেসব শিল্প প্রতিষ্ঠানে ৩০০ জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে।

উত্তর

বাংলাদেশের পাট শিল্প একটি রপ্তানিমুখী শিল্প। এ শিল্পের উন্নতি ও অবনতি প্রধানত পাটজাত দ্রব্যের আন্তর্জাতিক বাজার অবস্থা ও অন্যান্য বিষয়ের ওপর নির্ভরশীল। অতি সম্প্রতি ড. মাকসুদুল আলমের নেতৃত্বে একদল বিজ্ঞানী গবেষণা করে পাটের জন্মরহস্য আবিষ্কার করেছেন। এর ফলে কাঁচা পাট ও পাটজাত দ্রব্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারিত হবে। সরকারি খাতের পাটকলগুলোর ব্যবস্থাপনা ও দক্ষতা বৃদ্ধি এবং বেসরকারি পাটকলগুলোর বাণিজ্যিক সফলতা অর্জিত হলে এদেশের পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনাময় হবে।

উত্তর

উদ্দীপকে বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ অর্জনকারী শিল্প হিসেবে তৈরি পোশাক শিল্পের কথা বলা হয়েছে। তৈরি পোশাক শিল্প বলতে এমন শিল্পকে বোঝায়, যেখানে কাঁচামাল(যেমন- সুতা, বস্ত্র) ব্যবহার করে বিভিন্ন ধরনের পোশাক (যেমন- শার্ট, প্যান্ট, টি-শার্ট, জ্যাকেট ইত্যাদি) উৎপাদন ও বাজারজাত করা হয়। বাংলাদেশের অর্থনীতিতে এই শিল্পের অবদান অপরিসীম। এটি বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে, বিশেষ করে মহিলা শ্রমিকদের জন্য এবং দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস হিসেবে কাজ করে। এ শিল্পের উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। উদ্দীপকে 'XX^{\prime} নামক শিল্পটিকে বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ অর্জনকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ শিল্পে কর্মরতদের শতকরা ৮০ ভাগ মহিলা শ্রমিক বলে উল্লেখ করা হয়েছে, যা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের একটি অত্যন্ত পরিচিত এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এছাড়াও বৈদেশিক বাজারে এ শিল্পের উৎপাদিত পণ্যের ব্যাপক চাহিদা থাকার বিষয়টিও বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক পরিচিতির সাথে সংগতিপূর্ণ। এসব বৈশিষ্ট্য সুস্পষ্টভাবে তৈরি পোশাক শিল্পকেই নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'XX^{\prime} শিল্পের (তৈরি পোশাক শিল্প) সমস্যাসমাধানে অর্থনীতিবিদদের পরামর্শ (সরকারি প্রণোদনা প্রদান, ঋণের সহজলভ্যতা ও উদার শিল্পনীতি প্রণয়ন) গুরুত্বপূর্ণ হলেও সম্পূর্ণরূপে পর্যাপ্ত নয়। এগুলোর সাথে সাথে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করলে এই শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে-১. শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুবিধা বৃদ্ধি: শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করলে এবং শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত করা হলে তাদের উৎপাদনশীলতাও বাড়বে।২. শিল্প অবকাঠামোর উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা: পোশাক শিল্পে ভবন ও অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে কারখানা সংস্কার ও উন্নয়ন করতে হবে। আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপত্তা ব্যবস্থা চালু করে কর্মক্ষেত্রে দুর্ঘটনা কমানো সম্ভব।৩. রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা: সরকার ও রাজনৈতিক দলগুলোর উচিত শিল্প খাতকে হরতাল, অবরোধ ও রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত রাখা। এর ফলে রপ্তানি কার্যক্রম নির্বিয়ে চলবে এবং বিদেশি ক্রেতাদের আস্থা বাড়বে।৪. প্রযুক্তির আধুনিকায়ন ও দক্ষ জনশক্তি তৈরি: পোশাক খাতে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করা প্রয়োজন, যাতে তারা উন্নতমানের পোশাক উৎপাদন করতে পারে।৫. বৈদেশিক বাজার সম্প্রসারণ ও প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি: বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বেশিরভাগ রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে করে। বিকল্প বাজার খুঁজে প্রবেশ করতে হবে, যাতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান বজায় থাকে।সুতরাং, অর্থনীতিবিদদের পরামর্শগুলো শিল্পের আর্থিক ও নীতিগত দিক থেকে অত্যন্ত সহায়ক। কিন্তু সমস্যাগুলোর সমাধানে আরও ব্যাপক ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা না হলে শিল্পটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সম্পূর্ণরূপে পৌছাতে পারবে না।
HSCEconomics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।

অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রাকৃতিক পরিবেশ কী?

প্রাকৃতিক পরিবেশ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?

Dinajpur · 2017

  • নির্দেশকমূলক
  • কেন্দ্রীয়
  • বিক্রেন্দ্রীয়
  • প্ররোচিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-
i. কৃষি ঋণ বিতরণ
ii. কৃষি উপকরণ বিতরণ
iii. শস্য বহুমুখীকরণনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোনটি রাজস্ব বহির্ভূত আয়?

Dinajpur · 2017

  • মূল্য সংযোজন কর (মূসক)
  • সরকারি ঋণ
  • আয়কর
  • আবগারি শুল্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?

Dinajpur · 2017

  • হাইটেক
  • সংরক্ষিত
  • নিয়ন্ত্রিত
  • অগ্রাধিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-
i. জীবনযাত্রার মান উন্নয়ন
ii. অধিক বাণিজ্য
iii. অধিক কর্মসংস্থান নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?

Dinajpur · 2017

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

Dinajpur · 2017

  • ৩৭১৫
  • ৪৭১৫
  • ৫৭১৭
  • ৬৭১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।প্রাকৃতিক পরিবেশ কী?কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-i. কৃষি ঋণ বিতরণii. কৃষি উপকরকোনটি রাজস্ব বহির্ভূত আয়?জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-i. জীবনযাত্রার মান উন্নয়নii. অধিক উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।