২০২২ সালে শিল্পটির পরিবর্তন বিশ্লেষণ কর।
উত্তর: ২০২২ সালে জনাব 'X [গণিত] -এর শিল্পটি ক্ষুদ্র শিল্প থেকে মাঝারি শিল্পে রূপান্তরিত হয়েছে, যা এর উৎপাদন সক্ষমতা ও অর্থনৈত্রিক গুরুত্বে একটি ইতিবাচক পরিবর্তন এনেছে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে 'মাঝারি শিল্প' বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১৫ কোটি টাকার অধিক এবং অনধিক ৫০ কোটি টাকা কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ১২১ থেকে ৩০০ জন শ্রমিক নিয়োজিত রয়েছে। তবে তৈরি পোশাক প্রতিষ্ঠান/শ্রমঘন শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাঝারি শিল্পে শ্রমিকের সংখ্যা সর্বোচ্চ ১০০০ জন। মাঝারি শিল্পগুলো একটি দেশের অর্থনীতিতে বহুমুখী ও শক্তিশালী অবদান রাখে। এ ধরনের শিল্প ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে, বিশেষ করে শহরের পার্শ্ববর্তী এলাকায় ও গ্রামীণ অঞ্চলে, যা বেকারত্ব কমাতে এবং জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হয়।উদ্দীপকে দেখা যায়, ২০১৫ সালে জনাব 'X [গণিত] -এর কারখানাটি ১০ কোটি টাকা ব্যয়ে ৮০ জন শ্রমিক নিয়ে একটি ক্ষুদ্র শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। সাত বছর পর, অর্থাৎ ২০২২ সালে তিনি ১০ কোটি টাকা ঋণ গ্রহণ করে শিল্পে আরও বিনিয়োগ করেন ফলে তার বিনিয়োগ হয় (১০ + ১০) = ২০ কোটি। আরও ৮০ জন শ্রমিক নিয়োগ করেন, যার ফলে তার মোট শ্রমিকের সংখ্যা দাঁড়ায় ১৬০ জন (৮০+৮০)। বাংলাদেশের শিল্প নীতি অনুযায়ী এই শ্রমিক সংখ্যা (১৬০ জন) এবং বিনিয়োেগ (২০ কোটি) মাঝারি শিল্পের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তার এই উৎপাদন সম্প্রসারণ দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্যভাবে কর্মসংস্থান সৃষ্টি করবে, জাতীয় উৎপাদনে অবদান রাখবে এবং শিল্পায়নকে আরও গতিশীল করবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
২০২২ সালে শিল্পটির পরিবর্তন বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর