উদ্দীপকে উল্লিখিত খাতটির সমস্যা সমাধানে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত খাতটি তৈরি পোশাক খাত। বাংলাদেশের অর্থনীতিতে এ খাতটি অতীব ও গুরুত্বপূর্ণ হলেও নানাবিধ সমস্যায় জর্জরিত। যেসব পদক্ষেপ গ্রহণ করলে খাতটির সমস্যা সমাধান হবে সে বিষয়ে আমার মতামত দেওয়া হলো- ১. কাঁচামালের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকরণ: পর্যাপ্ত পরিমাণে কাঁচামালের সরবরাহ নিশ্চিত করতে পারলে পোশাক শিল্পের মালিকরা সহজেই কাঁচামাল পাবে। এ সমস্যা সমাধানে সরকারকে যথাযথ উৎসাহ দানপূর্বক বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। ২. শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি: পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করার জন্য উপযুক্ত ট্রেনিং-এর ব্যবস্থা করতে হবে। ৩. নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ: প্রতিটি ফার্মে নিরবচ্ছিন্ন বিদ্যুতের সংযোগ নিশ্চিত করতে হবে। এজন্য সরকারকে বিদ্যুৎ উৎপাদনে মনোযোগী হতে হবে এবং উদ্যোক্তাদের আশা প্রদান করতে হবে। তাহলে অচিরেই এ সমস্যার স্থায়ী সমাধান হবে। ৪. পণ্যের মান নির্ধারণ: পণ্যের সঠিক মান নির্ধারণের জন্য উন্নত কাঁচামাল ব্যবহার নিশ্চিত করতে হবে। ৫. কোটা সুবিধা: যেসব দেশে রপ্তানি ক্ষেত্রে কোটা সুবিধা প্রচলিত আছে সেসব দেশের সাথে বাংলাদেশকে কূটনৈতিক সম্পর্ক উন্নত করতে হবে। উল্লিখিত পদক্ষেপসমূহ গ্রহণ করলে পোশাক শিল্পের সমস্যা সমাধান হবে বলে আমি মনে করি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত খাতটির সমস্যা সমাধানে তোমার মতামত দাও।
উদ্দীপক
সিলেট সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর