উদ্দীপকের আলোকে বাংলাদেশে বিরাজমান তৈরি পোশাক শিল্পের সমস্যাগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে বর্তমানে বিরাজমান কিছু উল্লেখযোগ্য সমস্যা রয়েছে। যদিও বাংলাদেশে তৈরি পোশাক শিল্প দ্রুত বিকাশমান এবং উজ্জ্বল সম্ভাবনাময় শিল্প, তথাপি এতে বিবিধ সমস্যা বিদ্যমান। এসব সমস্যার মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে দক্ষ শ্রমিকের অভাব। শ্রমনিবিড় এ দেশের পোশাক শিল্পে যথেষ্ট শ্রম যোগান থাকলেও এসব শ্রমিকের অধিকাংশই অদক্ষ, কম উৎপাদনশীল ও প্রশিক্ষিত নয়। বাংলাদেশের পোশাক শিল্পের কাঁচামালের যোগান সীমিত। এছাড়াও আমদানিকৃত কাঁচামালের মান নিম্ন। ফলে এ শিল্প যথাযথভাবে বিকশিত হতে ব্যর্থ হচ্ছে। বাংলাদেশে এখনও পর্যাপ্ত মূলধনের প্রবাহ সম্ভব হচ্ছে না। তাই নতুন ও পুরাতন উদ্যোক্তাদের জন্য শিল্পঋণ সরবরাহ অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু এদেশে আর্থিক ঋণ সুবিধার যথেষ্ট অভাব রয়েছে। এদেশে বিদ্যুৎ সরবরাহে অনিশ্চয়তা বিদ্যমান। যার ফলে পোশাক শিল্পের উৎপাদন ও উন্নয়ন যথেষ্ট বাধাপ্রাপ্ত হয়। আবার সম্ভাবনাময় এ শিল্প বর্তমানে দ্রুত বিকশিত হচ্ছে। বিদ্যমান তীব্র প্রতিযোগিতায় এগিয়ে যেতে ও টিকে থাকতে অনেক প্রতিষ্ঠান পণ্যের গুণগত মান নিশ্চিত করতে পারে না। ফলে এ শিল্পের দেশীয় সুনাম নষ্ট হচ্ছে, যা বাজারকে সংকীর্ণ করে দিচ্ছে। আন্তর্জাতিক বাজারে বিভিন্ন দেশের বাণিজ্যের কোটা পদ্ধতির কারণে বাংলাদেশি পণ্যের চাহিদা হ্রাস-বৃদ্ধি ঘটে, যা দেশে শিল্পের স্বাভাবিক সম্প্রসারণকে প্রভাবিত করে। বাংলাদেশের পোশাক শিল্পে বিদ্যমান অসংখ্য সমস্যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য এসব কারণই উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশে বিরাজমান তৈরি পোশাক শিল্পের সমস্যাগুলো ব্…
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর