"বাংলাদেশের অর্থনীতিতে 'ক' শিল্পের গুরুত্ব অপরিসীম"-বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ক' শিল্পটি মূলত তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্প অন্যতম প্রধান খাত হিসেবে বিবেচিত হয়। এটি বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং শিল্প খাতের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ১. বৈদেশিক মুদ্রা অর্জন: তৈরি পোশাক শিল্প বাংলাদেশের প্রধান রপ্তানি খাত। মোট রপ্তানি আয়ের ৮৫% এই শিল্প থেকে আসে। ২. কর্মসংস্থান সৃষ্টি: এই শিল্পে বর্তমানে ৫৩ লক্ষ শ্রমিক কর্মরত। এর ফলে দেশের বেকারত্ব হ্রাস পাচ্ছে। শুধু পোশাক কারখানাই নয়, পরিবহন, ব্যাংকিং, বিমা, বস্ত্রশিল্প, গার্মেন্টস মেশিনারিজসহ বিভিন্ন খাতও এই শিল্পের ওপর নির্ভরশীল। ৩. নারীর ক্ষমতায়ন: তৈরি পোশাক শিল্পে প্রায় ৮০% নারী শ্রমিক কাজ করছে, যা তাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করেছে। বিশেষ করে গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে এবং তারা পরিবারের অর্থনৈতিক দায়িত্ব পালনে ভূমিকা রাখতে পারছে। ৪. অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান: বাংলাদেশের জিডিপিতে পোশাক শিল্পের অবদান উল্লেখযোগ্য। 'এটি দেশের শিল্প খাতের প্রায় ৮০% এর বেশি উৎপাদন নিশ্চিত করছে। পোশাক শিল্পের বিকাশের ফলে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। ৫. প্রত্যক্ষ ও পরোক্ষ শিল্প বিকাশ: তৈরি পোশাক শিল্পের বিকাশের ফলে বস্ত্র, রং, সুতা, পরিবহন, ব্যাংকিং, বিমা, গার্মেন্টস যন্ত্রপাতি ও পরিবহন খাতের ব্যাপক প্রসার ঘটেছে। এছাড়া, দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে। সুতরাং বলা যায়, তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এবং এর গুরুত্ব অপরিসীম।।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
"বাংলাদেশের অর্থনীতিতে 'ক' শিল্পের গুরুত্ব অপরিসীম"-বিশ্লেষণ কর।
উদ্দীপক
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর