উদ্দীপকে 'S [গণিত] শিল্পটির গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা কর
উত্তর: উদ্দীপকে 'S [গণিত] শিল্পটি রপ্তানিমুখী শিল্প, যা বাংলাদেশ উন্নয়নশীল দেশসমূহের মধ্যে অন্যতম। রপ্তানিমুখী শিল্প স্থাপনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং এর যথাযথ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। নিচে বাংলাদেশে এ শিল্পের গুরুত্ব আলোচনা করা হলো- ১. উৎপাদন ব্যয় হ্রাস: রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রে যে দেশ যে শিল্পউৎপাদনে কাঁচামাল, শ্রমিক ইত্যাদি দিক থেকে অধিকতর সুবিধা ভোগ করে, সে দেশ সেই শিল্প উৎপাদন করে। এতে শিল্পোৎপাদনের ব্যয় বহুলাংশে হ্রাস পায়।২ . দেশীয় শিল্পের প্রসার: রপ্তানিমুখী শিল্পের দ্রব্যসমূহের বাজারহলো আন্তর্জাতিক বাজার। এ দ্রব্যসমূহের ক্রেতার সংখ্যা থাকে অনেক। এতে একদিকে যেমন তাদের উৎপাদন ব্যয়ের সাশ্রয় হয় অন্যদিকে বিক্রয়ও অনেক বেশি হয়।৩. সম্পদের পূর্ণ ব্যবহার: আমাদের রয়েছে শিল্পোৎপাদন উপযোগীপ্রচুর কাঁচামাল। দেশে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা সম্ভব হলে আমাদের দেশীয় সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।৪ . বৈদেশিক ঋণের বোঝা হ্রাস: বাংলাদেশ ঋণে জর্জরিত একটিউন্নয়নশীল দেশ। এখানে রপ্তানিমুখী শিল্পোৎপাদন করা সম্ভব হলে আমাদের বৈদেশিক মুদ্রার আয় বাড়বে এবং বৈদেশিক ঋণের বোঝা হ্রাস করা সম্ভব হবে।৫. বেকার সমস্যা হ্রাস: বাংলাদেশ জনবহুল দেশ। দেশীয় সম্পদব্যবহার করে এদেশে শ্রমবহুল রপ্তানিমুখী শিল্পোৎপাদন শুরু করলে দেশে বেকার সমস্যা বহুলাংশে হ্রাস পাবে।অতএব আলোচনার শেষে বলা যায়, রপ্তানিমুখী শিল্পের ব্যাপকতা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য আশীর্বাদ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'S শিল্পটির গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা কর
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর