উদ্দীপকে 'A [গণিত] -কারখানাটি কী ধরনের শিল্পের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] কারখানাটি দেশের পোশাক শিল্পকে প্রতিনিধিত্ব করে।তৈরি পোশাক শিল্প বাংলাদেশের একটি দ্রুত বিকশিত রপ্তানিমুখী শিল্প।১৯৭৬ সালের শেষের দিকে কতিপয় সাহসী উদ্যোক্তার হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান নিয়ে এ শিল্পটির যাত্রা শুরু হয়। অনগ্রসর মহিলাদের কর্মসংস্থান এবং রপ্তানি বাণিজ্যের উন্নয়নের ক্ষেত্রে এ শিল্পটি প্রধান ভূমিকা পালন করছে। রপ্তানিভিত্তিক শিল্পের প্রসারের প্রক্রিয়ার মাঝ দিয়েই এ শিল্পটি এত দ্রুত বিকশিত হতে পেরেছে। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে বর্তমানে এ শিল্পের নিরঙ্কুশ প্রাধান্য রয়েছে। আর কর্মপরিধি এবং ম্যানুফ্যাকচারিং বৈশিষ্ট্য বিবেচনায় শিল্পটি বৃহৎ শিল্পের অন্তর্গত।বাংলাদেশে পাট শিল্প, বস্ত্র শিল্প, সিমেন্ট শিল্প, সার শিল্প, কাগজ শিল্প, চিনি শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, লৌহ ও ইস্পাত শিল্প, রাসায়নিক শিল্প, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প প্রভৃতি বৃহৎ শিল্পের শ্রেণিভুক্ত।উদ্দীপকের কারখানা যেখানে নারীর অংশগ্রহণ বেশি ও তাদের কাজের মাধ্যমে ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে এবং শিল্পটি বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যা তৈরি পৈাশাক শিল্পকে নির্দেশ করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'A -কারখানাটি কী ধরনের শিল্পের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর