কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও জাতীয় ঐতিহ্য সংরক্ষণে ফাহিমের শিল্পের গুরুত্ব আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ফাহিমের শিল্পটি হলো কুটিরশিল্প। কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও জাতীয় ঐতিহ্য সংরক্ষণে ফাহিমের শিল্প অর্থাৎ কুটিরশিল্পের গুরুত্ব অপরিসীম।১. কর্মসংস্থান সৃষ্টি: বাংলাদেশের অর্থনীতির প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো বেকার সমস্যা। এ বিপুল বেকার জনশক্তিকে ক্ষুদ্র ও কুটিরশিল্পের মাধ্যমে তাদেরকে ঘরে বসেই কাজের ব্যবস্থা করা যায়। আমাদের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এ বিশাল অঙ্কের নারীসমাজ ধর্মীয় কারণে, পারিবারিক ও সামাজিক নিরাপত্তা ইত্যাদির কারণে ঘরের বাইরে কোনো কাজ করতে পারে না। তখন ক্ষুদ্র ও কুটিরশিল্পের মাধ্যমে তারা ঘরে বসেই কাজের ব্যবস্থা করতে পারে। ২. দারিদ্র্য দূরীকরণ: বৃহদায়তন শিল্পের কারণে দেশের সম্পদমুষ্টিমেয় কিছু লোকের হাতে কুক্ষিগত থাকে। পক্ষান্তরে, ক্ষুদ্র ও কুটিরশিল্পের মাধ্যমে এ সম্পদের সুষম বণ্টন এবং অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা যায়। আর এ বৈষম্য যত দ্রুত হ্রাস করা সম্ভব হবে দেশের দারিদ্র্য বিমোচন তত প্রসারতা লাভ করবে। ৩. জাতীয় ঐতিহ্য রক্ষা: কুটিরশিল্প যেহেতু দেশের প্রান্তিক পর্যায়থেকে ওঠে আসে, সেহেতু ঐ অঞ্চলের ঐতিহ্য নিয়েই কুটিরশিল্প কাজ করে। যা অন্যদিকে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষিত হয়ে থাকে এ শিল্পের মাধ্যমে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ফাহিমের শিল্পটি কুটিরশিল্প যা দেশের কর্মসংস্থানে, দারিদ্র্য বিমোচন ও জাতীয় ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও জাতীয় ঐতিহ্য সংরক্ষণে ফাহিমের শিল্প…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর