বাংলাদেশের অর্থনীতিতে উল্লিখিত শিল্পের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কুটিরশিল্প বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের অর্থনীতিতে কুটিরশিল্পের গুরুত্ব আলোচনা করা হলো-(i) দেশীয় কাঁচামালের সদ্ব্যবহার: এ শিল্পে গ্রামভিত্তিক কাঁচামাল থেকে পণ্য প্রস্তুত করা হয়। যেমন- বাঁশ, বেত, নলখাগড়া ইত্যাদি।(ii) স্বল্প মূলধন: স্বল্প মূলধন নিয়ে এ শিল্প স্থাপন করা যায়। ফলে বিনিয়োগের টাকা ওঠে আসার নিশ্চয়তা বেশি থাকে।(iii) মহিলাদের কর্মসংস্থান: কুটিরশিল্পের বেশিরভাগ কর্মী নারী ঘরে বা ঘরের কাছেই কাজ করা যায় বলে এই শিল্পে মহিলাদের কর্মসংস্থান হয়।(iv) জীবনযাত্রার মানোন্নয়ন: কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় বলে জনগণের মাথাপিছু আয় বাড়ে। ফলে জীবনযাত্রার মান বৃদ্ধি পায়।(v) বৈদেশিক মুদ্রা সাশ্রয়: কুটিরশিল্পের অনেক পণ্য মাঝারি শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ফলে কাঁচামাল আমদানির খরচ কমে।(vi) বৈদেশিক মুদ্রা অর্জন: বিদেশে বাংলাদেশের কুটিরশিল্পের পণ্যের প্রচুর চাহিদা আছে। ফলে এসব পণ্য রপ্তানি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়।(vii) পরিপূরক ভূমিকা: এমন অনেক পণ্য আছে, যা মাঝারি বা বৃহৎ শিল্পে উৎপাদন করা অসুবিধাজনক। কিন্তু ক্ষুদ্র ও কুটিরশিল্প তা সহজেই উৎপাদন করা যায়। সুতরাং কুটিরশিল্প ও বৃহৎ শিল্প একে অপরের পরিপূরক হতে পারে।সুতরাং, জনাব মাসুদ ও তার স্ত্রীর মতো কুটিরশিল্পের উদ্যোক্তারা বাংলাদেশের অর্থনীতিতে কেবল পণ্য উৎপাদন ও জীবিকা নির্বাহই করছেন না, বরং দেশের বেকারত্ব নিরসন, গ্রামীণ উন্নয়ন এবং সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণেও অনবদ্য অবদান রাখছেন।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের অর্থনীতিতে উল্লিখিত শিল্পের গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর