উল্লিখিত শিল্পটির ভবিষ্যৎ সম্ভাবনা এবং এক্ষেত্রে সরকারের করণীয় আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিল্পটি একটি উদীয়মান ম্যানুফ্যাকচারিং শিল্প। এ শিল্পকে সঠিকভাবে কাজে লাগানো গেলে ভবিষ্যৎ সমৃদ্ধির সোপানরূপে দেশের অর্থনীতি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে।এদেশে চামড়া শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনাসমূহ নিচে আলোচনা করা হলো-১. বাংলাদেশে গরু, মহিষ, ভেড়া ও ছাগলের কাঁচা চামড়ার পর্যাপ্ত জোগান রয়েছে।২. এদেশে যে চামড়া পাওয়া যায় তা উন্নতমানের এবং দিন দিন এ শিল্পে দক্ষ শ্রমিক ও উদ্যোক্তার সংখ্যা বাড়ছে।৩. জনবহুল দেশ হওয়ায় এদেশে শ্রমিকের সংখ্যা বেশি। ফলে চামড়া শিল্পে কাজের জন্য এদেশে 'স্বল্প মজুরিতে পর্যাপ্ত শ্রমিক পাওয়া যায়।৪. বিদেশের বাজারে এদেশের চামড়া ও চামড়াজাত দ্রব্যের প্রচুর চাহিদা রয়েছে। ৫. ঢাকা মহানগরীর হাজারীবাগের ট্যানারি শিল্পসমূহকে পরিবেশবান্ধব স্থানে স্থানান্তরের লক্ষ্যে ইতোমধ্যে সাভার ও কেরানীগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে চামড়া শিল্প নগরীর অবকাঠামো উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। ৬. সরকার শিল্পনীতিতে চামড়া শিল্পকে গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করে এর জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা করেছে। এই সম্ভাবনাময় শিল্পকে অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম হাতিয়ার হিসেবে তৈরি করতে সরকারকেও এগিয়ে আসতে হবে। ঋণ প্রক্রিয়া সহজ, অবকাঠামোগত উন্নয়ন, চামড়া শিল্পের জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যাদি উৎপাদন, পাচার রোধ, উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা সরকারি সহযোগিতা, আইন প্রণয়নসহ সকল পদক্ষেপ গ্রহণ করলে এই শিল্প দিয়ে দেশের অন্যতম পরিচিতি লাভ করা সম্ভব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত শিল্পটির ভবিষ্যৎ সম্ভাবনা এবং এক্ষেত্রে সরকারের করণীয় আলোচ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর