বাংলাদেশের অর্থনীতিতে করিম সাহেবের শিল্পের ধরন চিহ্নিত করে তিনটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: করিম সাহেবের কারখানাটি বৃহৎ শিল্পের অন্তর্গত। ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে 'বৃহৎ শিল্প' বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে, যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৫০ কোটি টাকার অধিক কিংবা তৈরি পোশাক/শ্রমঘন শিল্প প্রতিষ্ঠান ব্যতীত যেসব শিল্প প্রতিষ্ঠানে ৩০০ জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে। উদ্দীপকে করিম সাহেবের কারখানায় স্থায়ী মূলধন ১৫০ কোটি টাকা এবং তার কারখানায় ২০০০ জন শ্রমিক কাজ করে, যা বৃহৎ শিল্পকে নির্দেশ করে।নিচে বৃহৎ শিল্পের তিনটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- ◉ বৃহৎ শিল্পে উন্নত এবং দামি মেশিনের মাধ্যমে বেশি পণ্যদ্রব্য উৎপাদনের মাধ্যমে উৎপাদন খরচ অনেক কমে যায়। ফলে দ্রব্যের দাম কম হয় এবং অধিক উৎপাদন করে কোম্পানির লভ্যাংশ বেশি পায়।◉ কোনো নির্দিষ্ট কাজের জন্য অভিজ্ঞ একজন কর্মী দ্বারা ওই নির্দিষ্ট কাজ করিয়ে অনেক বেশি উৎপাদন পাওয়া সম্ভব হয়।◉ বৃহৎ শিল্পে অনেক কাঁচামাল প্রয়োজন, সেক্ষেত্রে একসঙ্গে অনেক বেশি পরিমাণ কাঁচামাল কেনার ফলে কোম্পানিগুলো কম দামে কাঁচামাল কিনতে পারে, যার ফলে উৎপাদিত পণ্য 'ভোক্তাগণ অনেক কম দামে পেয়ে থাকে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের অর্থনীতিতে করিম সাহেবের শিল্পের ধরন চিহ্নিত করে তিনটি বৈ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর