উদ্দীপকে নির্দেশিত শিল্পটির ক্ষেত্রে বাংলাদেশে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের উপায়সমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত 'A [গণিত] কারখানা দ্বারা তৈরি পোশাক শিল্পকে নির্দেশ করা হয়েছে। এ শিল্পের ক্ষেত্রে বাংলাদেশে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে। ১.উন্নত যন্ত্রপাতি আমদানি অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয়যন্ত্রপাতি আমদানির ব্যবস্থা করতে হবে। কারণ আধুনিক ও উন্নত উৎপাদন পদ্ধতি যন্ত্রনির্ভর। ২. বেসরকারি খাতকে উৎসাহ প্রদান: শুধু নিজেদের চাহিদামেটাতে হলে আমাদেরকে প্রচুর পরিমাণে বস্ত্র ও সুতার উৎপাদনের সুযোগ সৃষ্টি করতে হবে। এ লক্ষ্যে দেশের বেসরকারি উদ্যোক্তাদের আরও উৎসাহ প্রদান করা উচিত। ৩. প্রশিক্ষণ ও গবেষণা: উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে শ্রমিকদের-দক্ষতা বৃদ্ধিসহ ব্যবস্থাপনায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বাড়াতে হবে। ৪.বিদ্যুৎ সরবরাহ: বস্ত্রকলগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে। এদেশে বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায়ই উৎপাদন ব্যাহত হয়। তাই সরকারের উচিত এদিকে দৃষ্টিপাত করা। ৫.ঋণ সরবরাহ : বস্ত্র শিল্পে ক্ষুদ্র কিংবা নতুন উদ্যোক্তাদের পর্যাপ্ত ঋণ সরবরাহ করতে হবে। এছাড়া সহজ শর্তে এবং কোনো প্রকার আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই এ ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে। উপরিউক বিষয়াবলি বিশ্লেষণ করে আমরা অনুধাবন করতে পারি, আমাদের তৈরি পোশাক শিল্প নানা সমস্যায় জর্জরিত হলেও উপরের পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে যদি এসব সমস্যা কাটিয়ে ওঠা যায় তবে বস্ত্র শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত শিল্পটির ক্ষেত্রে বাংলাদেশে বিদ্যমান সমস্যাগুলো …
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর