বর্ণিত শিল্পটির ভবিষ্যৎ সম্ভাবনা উদ্দীপকের আলোকে তুলে ধর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শিল্পটি তৈরি পোশাক শিল্প যার ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল।বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী শিল্প হলো তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ ভাগ আসে তৈরি পোশাক রপ্তানি থেকে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে নানা সমস্যা থাকলেও সহজলভ্য শ্রমিক ও অন্যান্য সুবিধা থাকায় এ শিল্পের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বাংলাদেশে পৃথিবীর তৈরি পোশাক উৎপাদনকারী যেকোনো দেশ অপেক্ষা সস্তা শ্রমিক পাওয়া যায়। ফলে উৎপাদন খরচ কম হয়। তাই বাংলাদেশি তৈরি পোশাকের দিকে আমদানিকারকদের আগ্রহ বেশি। আবার প্রধান রপ্তানি দ্রব্য হিসেবে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিতে সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে। তাছাড়া বিকাশমান শিল্প হওয়ায় আর্থিক প্রতিষ্ঠানগুলো তৈরি পোশাক কারখানাগুলোকে সহজ শর্তে ঋণ প্রদান করে। এছাড়া সস্তা শ্রমিক, সরকারি পৃষ্ঠপোষকতা, আন্তর্জাতিক বাজারে সুনাম ইত্যাদি কারণে এ খাতে দেশি ও বিদেশি বিনিয়োগের আগ্রহ তৈরি হয়েছে। তাছাড়া অতি সম্প্রতি এক গবেষণায় জানা যায়, বাংলাদেশি পোশাকের দাম তুলনামূলক সস্তা হওয়ায় পোশাক আমদানিকারক দেশগুলোর প্রথম পছন্দ বাংলাদেশের তৈরি পোশাক।সুতরাং, তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থান এবং উদ্দীপকে উল্লিখিত সম্ভাবনাময় দিকগুলো নির্দেশ করে যে, সঠিক নীতি সহায়তা, অবকাঠামো উন্নয়ন এবং শ্রমিক-বান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে এ শিল্প বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে তার অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বর্ণিত শিল্পটির ভবিষ্যৎ সম্ভাবনা উদ্দীপকের আলোকে তুলে ধর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর