উদ্দীপকে উল্লিখিত X ও Y শিল্পের শ্রেণি উল্লেখপূর্বক বাংলাদেশের অর্থনীতিতে কোনটির গুরুত্ব সর্বাধিক বলে মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে X শিল্পটি হলো বৃহৎ শিল্প এবং Y. শিল্পটি হলো কুটিরশিল্প। বৃহৎ শিল্প ও কুটির শিল্পের মধ্যে বাংলাদেশের অর্থনীতিতে বৃহৎ শিল্পের গুরুত্ব সর্বাধিক। বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষিনির্ভর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। এখানে শিল্পের বিকাশের জন্য যে পরিমাণ মূলধন প্রয়োজন তা অপ্রতুল। আবার দেশের মোট জনসংখ্যার বৃহৎ অংশ বেকার। সেই অর্থে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও বেকারত্ব দূরীকরণে কুটির শিল্পের গুরুত্ব অত্যন্ত বেশি। তবে বৃহৎ অর্থে চিন্তা করলে অধিক কর্মসংস্থান, ব্যাপক হারে বেকারত্ব নিরসনে, প্রাকৃতিক সম্পদকে বৃহৎ শিল্পে ব্যবহার নিশ্চিত করা গেলে বৃহৎ শিল্প দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন সাধন করতে পারে। এছাড়া ব্যাপক মুনাফা অর্জন, কর্মসংস্থান, রপ্তানি আয় ও বৈদেশিক সাহায্যের উন্নতির নানাদিক বিবেচনায় বাংলাদেশের অর্থনীতিতে কুটির শিল্পের চেয়ে বৃহৎ শিল্পের গুরুত্ব অত্যধিক। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকের 'X [গণিত] শিল্পটি তথা বৃহৎ শিল্পটি 'Y [গণিত] শিল্প বা কুটিরশিল্পের চেয়ে অত্যধিক গুরুত্ব বহন করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত X ও Y শিল্পের শ্রেণি উল্লেখপূর্বক বাংলাদেশের অর্থ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর