বিষয়টি কীভাবে সমাধান করা যায়? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের কৃষি পণ্য বিপণনের সমস্যা সমাধানে রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থায় বিভিন্ন ধরনের সমস্যা বা ত্রুটি লক্ষ করা যায়। ফলে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। তাই কৃষি বিপণনের সমস্যা সমাধানে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দালাল ও ফড়িয়াদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ ও পণ্য মূল্যের দাম নির্ধারণ করা উচিত। উদ্দীপকের মধ্য স্বত্বভোগকারী তথা দালাল ও ফড়িয়াদের দৌরাত্ম্য, "সংরক্ষণের অভাব, ওজনের সমস্যা ইত্যাদির কথা উল্লেখ করা হয়েছে। এগুলো কৃষি পণ্যের বিপণন সমস্যাকে নির্দেশ করে। সরকারি বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সহজেই এ ধরনের সমস্যা দূর করা সম্ভব। সরকার রাস্তাঘাট তথা বাজারের ভৌত অবকাঠামোগত উন্নয়ন করলে কৃষিজ দ্রব্যের পরিবহন খরচ কমবে। ফলে কৃষকরা কম খরচে ও সহজে কৃষি পণ্য বাজারজাত করতে পারে। বাজারে দালাল ও ফড়িয়াদের বিলোপসাধন করলে কৃষকরা ন্যায্যমূল্যে তাদের দ্রব্য বিক্রয় করতে পারবেন। আবার পণ্যের গুদামজাতকরণ ও পণ্যমূল্য নির্ধারণ করা হলে কৃষকরা সময়মতো সঠিক দামে তাদের পণ্য বিক্রি করতে সক্ষম হবেন। এছাড়াও সরকার কৃষকদের পর্যাপ্ত ঋণ সরবরাহ, বাজার নিয়ন্ত্রণ ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করতে পারে। এসব ব্যবস্থা গ্রহণ করলে কৃষি বিপণনের সমস্যা অনেকাংশে দূরীভূত হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বিষয়টি কীভাবে সমাধান করা যায়? বিশ্লেষণ করো।
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর