উদ্দীপকের '?' বিষয়টি কী; এবং'?' বিষয়টিতে কী কী সমস্যা রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে'?' চিহ্নিত বিষয়টি কৃষি পণ্য বিপণন সমস্যাকে নির্দেশ করে। কৃষি পণ্যের বিপণন বলতে কৃষি পণ্যের ক্রয়-বিক্রয় বা বাজারজাতকরণ ব্যবস্থাকে বোঝায়। এ ব্যবস্থার মধ্যে অর্থযোগান, গুদামজাতকরণ, পরিবহন, বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং বিক্রয় ইত্যাদি কাজ অন্তর্ভুক্ত। বাংলাদেশে কৃষিজাত পণ্যের এ বিপণন ব্যবস্থা উন্নত নয়। ফলে কৃষকরা তাদের উৎপাদিত দ্রব্যসামগ্রীর ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়। উদ্দীপকে মধ্যস্বত্বভোগকারী, সংরক্ষণের অভাব, ওজন সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এখানে কোনো দ্রব্য ক্রয় ও বিক্রয়ে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম, সংরক্ষণের অভাবে কম দামে বিক্রিয় করার সমস্যা দেখা যায়। এছাড়াও বাজারে ত্রুটিপূর্ণ ওজন ব্যবহারও করা হয়। অতএব এ সমস্যাগুলো কৃষি পণ্যের বিপণন সমস্যাকে নির্দেশ করে। সমস্যার মধ্যে আরও কিছু সমস্যা হলো অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, কৃষকের দারিদ্র্য, দুর্বল বাজার কাঠামো ইত্যাদি উল্লেখযোগ্য। অতএব, '?' চিহ্নিত বিষয়টি কৃষি, বিপণন সমস্যাকে নির্দেশ করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের '?' বিষয়টি কী; এবং'?' বিষয়টিতে কী কী সমস্যা রয়েছে? ব্যাখ্…
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর