বাংলাদেশের জিডিপিতে উদ্দীপকে উল্লিখিত খাত দুটির তুলনামূলক অবদান বর্ণনা করো।
উত্তর: বাংলাদেশের জিডিপিতে কৃষি ও শিল্প খাতের অবদান গুরুত্বপূর্ণ। কৃষি বাংলাদেশের অর্থনীতির বৃহত্তম খাত। এ খাতটি কর্মসংস্থান সৃষ্টি ও বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য ও অর্থকারী ফসল উৎপাদনের মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখছে। অন্যদিকে, মোট দেশক উৎপাদনে শিল্প খাতের অবদান ক্রমবর্ধনশীল।উদ্দীপকে বাংলাদেশের জিডিপিতে কৃষি ও শিল্প খাতের অবদান উল্লেখ করা হয়েছে। ২০১৮ ও ২০১৯ অর্থবছরে খাতদ্বয়ের অবদান যথাক্রমে ১২.৫৬% ও ৩৪.৯৯%। কৃষি খাতের অবদান ক্রমশ হ্রাস পেয়ে ২০২২-২৩ অর্থবছরে ১২.২% হয়। কিন্তু শিল্প খাতের অবদান ক্রমশ বৃদ্ধি পেয়ে ৩৭.৫৬% হয়। সার্বিক কৃষি খাতের মোট উৎপাদন বৃদ্ধি পেলেও মোট দেশজ উৎপাদনের এ খাতের অবদান ক্রমহ্রাসমান। তবে ৪০.৬২% লোকের কর্মসংস্থান সৃষ্টি, শিল্পের কাঁচামালের যোগান ইত্যাদির মাধ্যমে পরোক্ষভাবে এ খাতের অবদান গুরুত্বপূর্ণ। অন্যদিকে, সময়ের সাথে শিল্প খাতের অবদান ক্রমশ বেড়ে চলছে। ২০২২-২৩ অর্থবছরে এ খাতের অবদান ৩৭.৫৬ শতাংশ। প্রতি বছর রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা আয়, 'দেশীয় অভ্যন্তরে শিল্পজাত দ্রব্যের যোগান ইত্যাদির মাধ্যমে এ খাতটি গুরুত্বপূর্ণ অবদান রেখেই চলছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের জিডিপিতে উদ্দীপকে উল্লিখিত খাত দুটির তুলনামূলক অবদান বর্…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর