উদ্দীপকে উল্লিখিত শিল্পটি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ঔষধ শিল্পটি আমদানি বিকল্প শিল্পকে নির্দেশ করে। বাণিজ্য ঘাটতি হ্রাসের লক্ষ্যে কিছু কিছু দ্রব্য আমদানি না করে দেশে উৎপাদন করা হয়। এসব দ্রব্যের শিল্পকে আমদানি বিকল্প শিল্প বলে। কোন দ্রব্যেগুলোর আমদানি বিকল্প শিল্প স্থাপন করা যুক্তিসংগত তা নির্ধারণের জন্য কিছু বিষয় বিবেচনা করা হয়। যেমন- শিল্পের জন্য নিজস্ব কাঁচামাল, প্রযুক্তি, প্রয়োজনীয় শ্রম শক্তি ও অভ্যন্তরীণ বাজার প্রাপ্তি। এসব শিল্পের দ্রব্যাদি কমপক্ষে আমদানি দ্রব্যের নিকট-বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। উদ্দীপকে স্বাধীনতার পর বাংলাদেশ ঔষধ আমদানির ওপর নির্ভরশীল ছিল। কিন্তু বর্তমানে চাহিদার প্রায় ৯৮% ঔষধ দেশে উৎপাদিত হয়। অর্থাৎ বাংলাদেশে আগে তেমন কোনো ঔষধ উৎপাদন হতো না। বরং বিদেশ থেকে বেশির ভাগ ঔষধ আমদানি করতে হতো। কিন্তু বর্তমানে ঔষধ দেশের অভ্যন্তরে উৎপাদন করা হচ্ছে। যা ওপরে বর্ণিত আমদানি বিকল্প শিল্পকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত কোম্পানিগুলোর উৎপাদিত পণ্যের শিল্পকে অর্থনীতির ভাষায় আমদানি বিকল্প শিল্প কৌশল বলা হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্পটি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর