উদ্দীপক অনুসারে আমদানি না করে দেশে শিল্প কলকারখানা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষণ করো।
উত্তর: দেশীয় শিল্পের বিকাশে উদ্দীপকে বর্ণিত আমদানি বিকল্প শিল্প গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশ থেকে আমদানি না করে দেশের অভ্যন্তরে উৎপাদনের লক্ষ্যে শিল্প স্থাপন করাই হলো আমদানি বিকল্প শিল্প। এ শিল্পের মাধ্যমে দেশীয় উৎপাদন দ্বারাই জনগণের চাহিদা পূরণ করা হয়। আবার এ শিল্প কারখানার কাঁচামালের যোগানকে কেন্দ্র করেও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প গড়ে ওঠে। উদ্দীপকে 'Z [গণিত] দেশে আগে যেসব পণ্য বিদেশ থেকে আমদানি করত এখন সেসব পণ্যের কারখানা দেশে গড়ে তোলা হয়েছে। অর্থাৎ দেশের অভ্যন্তরে উৎপাদনের মাধ্যমে দেশীয় জনগণের চাহিদা পূরণের ব্যবস্থা করা হয়েছে। ' Z [গণিত] দেশের এ নীতি আমদানি বিকল্প শিল্পের সাথে সাদৃশ্যপূর্ণ। আমদানি বিকল্প শিল্পে আমদানিকৃত শিল্পজাত দ্রব্য দেশের অভ্যন্তরেই উৎপাদিত হয়। তাই আর বিদেশ থেকে আমদানির প্রয়োজন পড়ে না। ফলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয় তেমিন দেশের মধ্যে শিল্পায়ন ঘটে। আবার দেশীয় শিল্পগুলো বৈদেশিক প্রতিযোগিতার হাত থেকে রক্ষা পায়। এছাড়াও আমদানি বিকল্প শিল্পের মাধ্যমে দেশীয় কাঁচামাল এবং অন্যান্য উপকরণ সামগ্রীর পূর্ণ সদ্ব্যবহার সম্ভব হয়। তাই এসব কাঁচামাল ও উপকরণ সামগ্রীর যোগান দাতা শিল্পগুলোও বিকশিত হয়। এভাবে দেশে শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি পায়। সুতরাং বলা যায়, আমদানি না করে দেশে শিল্প কারখানা গড়ে তোলা গুরুত্বপূর্ণ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুসারে আমদানি না করে দেশে শিল্প কলকারখানা গড়ে তোলা অত্যন্ত…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর