খ ও গ শিল্প বাংলাদেশের অর্থনীতিতে কোনো ভূমিকা পালন করে কী?
উত্তর: উদ্দীপকে 'খ' শিল্পটি হলো ক্ষুদ্র শিল্প এবং 'গ' শিল্পটি হল কুটির শিল্প। বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষুদ্র কুটির শিল্পের ভূমিকা আলোচনা করা হলো - ১.কর্মসংস্থান বৃদ্ধি :- বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্পের ফলে কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় বেকার ও অবহেলিত মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। ২.জীবনযাত্রার মান উন্নয়ন :- ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের মাধ্যমে অধিক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় মানুষের জীবনমান উন্নত হবে। ৩.বৈদেশিক মুদ্রা অর্জন :- ক্ষুদ্র ও কুটির শিল্পে উৎপাদিত পণ্য বা দ্রব্য বিদেশের বাজারে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। ৪.গ্রামীন অর্থনীতির বিকাশ :- ক্ষুদ্র কুটির শিল্পের ফলে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর গ্রামীণ অর্থনীতির বিকাশ সাধন করা সম্ভব। ৫.দ্রুত অর্থনৈতিক উন্নয়ন :- ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনের মাধ্যমে দেশের অর্থনীতির দ্রুত উন্নয়ন হয়। ৬. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ :- ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে ভোগ্যপণ্যের যোগান বৃদ্ধি সম্ভব। ফলে মুদ্রস্ফীতি হ্রাস পাবে। ৭.কাঁচামালের সদ্ব্যবহার :- দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। ফলে কাঁচামালের সদ্ব্যবহার সম্ভব হবে। ক্ষুদ্র ও কুটির শিল্পের ফলে বাংলাদেশের অর্থনীতিতে উপরোক্ত সুযোগ-সুবিধা পাওয়া যাবে এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
খ ও গ শিল্প বাংলাদেশের অর্থনীতিতে কোনো ভূমিকা পালন করে কী?
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর