Y দ্রব্য উৎপাদনকারী শিল্প কর্মসংস্থান বৃদ্ধি, দেশীয় শিল্প সংরক্ষণ, বাণিজ্য ঘাটতি হ্রাস ও অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কিভাবে ভূমিকা পালন করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে Y দ্রব্য উৎপাদনকারী শিল্পটি হল আমদানি বিকল্প শিল্প। এই শিল্পটি কর্মসংস্থান বৃদ্ধি, দেশীয় শিল্প সংরক্ষণ, বাণিজ্য ঘাটতি হ্রাস, অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম্নে ব্যাখ্যা করা হলো - ১. কর্মসংস্থান বৃদ্ধি :- বাংলাদেশের কর্মহীন ও বেকার জনসংখ্যার বোঝা লাঘব করার লক্ষ্যে দেশীয় শিল্পের প্রসারের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এবং আমদানি হ্রাস পাবে, বৈদেশিক মুদ্রার মজুদ বৃদ্ধি পাবে, রপ্তানি বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে। ২.দেশীয় শিল্প সংরক্ষণ :- বিদেশী শিল্পের প্রতিযোগিতার হাত থেকে দেশীয় শিল্পকে বাঁচিয়ে রাখতে বিদেশ থেকে আমদানি বন্ধ করতে হবে। এবং দেশীয় শিল্পের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশীয় পণ্যের পর্যাপ্ত যোগান নিশ্চিত করা যাবে। ৩. বাণিজ্য ঘাটতি হ্রাস :- বাংলাদেশে রপ্তানির চেয়ে আমদানির ব্যয় বেশি হয়। ফলে প্রতিবছর বাণিজ্যিক ঘাটতি সৃষ্টি হয়। এই বাণিজ্য ঘাটতি হ্রাস করতে ও আমদানি পরিমাণ কমাতে আমদানি বিকল্প শিল্প স্থাপনের গুরুত্ব ব্যাপক। ৪. অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা অর্জন :- আমদানি বিকল্প শিল্পায়ন গড়ে উঠলে দেশেই আমদানিকৃত পণ্য সামগ্রী উৎপাদিত হবে এবং আমদানি ব্যয় হ্রাস পাবে। ফলে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে এবং অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হবে। সুতরাং বলা যায়, আমদানি বিকল্প শিল্প কর্মসংস্থান বৃদ্ধি, দেশীয় শিল্প সংরক্ষণ, বাণিজ্য ঘাটতি হ্রাস, অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
Y দ্রব্য উৎপাদনকারী শিল্প কর্মসংস্থান বৃদ্ধি, দেশীয় শিল্প সংরক্ষণ, …
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর