ক ও খ শিল্প দুটির ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপাকে 'ক' শিল্পটি হল বৃহৎ শিল্প এবং 'খ' শিল্পটি হলো ক্ষুদ্র শিল্প। নিম্নে বৃহৎ শিল্প এবং ক্ষুদ্র শিল্পের ধরন ব্যাখ্যা করা হল। বৃহৎ শিল্পের ধরন :- ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে সেসব শিল্পী প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে জমি এবং কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ ৫০ কোটি টাকার অধিক এবং।সেসব শিল্প প্রতিষ্ঠানে ৩০০ জনের অধিক শ্রমিক নিয়োজিত আছে। বৃহৎ শিল্পে সাধারণত বিশাল অবকাঠামো, কাঁচামাল, উচ্চ জনবলের প্রয়োজনীয়তা এবং বৃহৎ মূলধনের প্রয়োজন রয়েছে । বাংলাদেশের মধ্যে বস্ত্র,পাট, কাগজ,সার, সিমেন্ট,চিনি,চা,পানীয়,সাবান ও ডিটারজেন্ট, চামড়া ও চামড়াজাত দ্রাবাদী হলো বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত। ক্ষুদ্র শিল্পের ধরন :- ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে সেসব প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৭৫ লক্ষ টাকা থেকে ১৫ কোটি টাকা এবং শ্রমিক সংখ্যায় ৩১ - ১২০ জন। বাংলাদেশের মধ্যে জামালপুরের নকশি কাঁথা, মনিপুরী তাঁত,সিরাজগঞ্জের তাঁত, রাঙ্গামাটির তাঁত, মুন্সিগঞ্জের বাশ,বেত প্রভৃতি হলো ক্ষুদ্র শিল্পের অন্তর্গত। উদ্দীপকে উল্লেখিত ক শিল্পটি মূলধন ৫০ কোটি টাকার অধিক, শ্রমিক সংখ্যা ৩০০ জনের অধিক। যা বৃহৎ শিল্পকে নির্দেশ করে। এবং খ শিল্পটির মূলধন ৭৫ লক্ষ টাকা থেকে ১৫ কোটি টাকা , শ্রমিক সংখ্যা ৩১ থেকে ১২০ জন যা ক্ষুদ্র শিল্পকে নির্দেশ করে। উভয় শিল্পই বাংলাদেশের অর্থনীতিতে ও দেশের প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
ক ও খ শিল্প দুটির ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর