উদ্দীপকে উল্লেখিত শিল্প কোন ধরনের শিল্পের অন্তর্গত ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিল্পটি আমদানি বিকল্প শিল্পের অন্তর্গত। অন্য দেশ হতে পণ্যের আমিদানি কমিয়ে উক্ত পণ্যসামগ্রী নিজ দেশেই উৎপাদন করাকে আমদানি বিকল্প শিল্পায়ন বলে। অর্থাৎ অভ্যন্তরীণ উৎপাদন দ্বারা দেশীয় চাহিদা মেটানো। আমদানি বিকল্প শিল্পায়নের ফলে একটি দেশ তার বৈদেশিক বাণিজ্যের ঘাটতি ব্যবধান হ্রাস করে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দিকে ধাবিত হতে পারে। তাছাড়া আমদানি বিকল্প শিল্পায়ন কর্মসংস্থান বৃদ্ধি,দেশীয় শিল্পের সংরক্ষণ, আত্মনির্ভরশীলতা সৃষ্টি,দ্রুত প্রবৃদ্ধি অর্জন, অঅভ্যন্তরীণ বাণিজ্য ঘাটতি হ্রাস ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। উদ্দীপকে বাংলাদেশের আমদানি বিকল্প শিল্পের কথা বলা হয়েছে। যার ফলে বিদেশ থেকে আমদানিকৃত পণ্যের সংখ্যা কমেছে এবং দেশেই সেসব পণ্য উৎপাদনের মাধ্যমে বাণিজ্য ঘাটতি দূরীকরণের পাশাপাশি দেশে স্বনির্ভরতা অর্জিত হচ্ছে। ফলে দেশের প্রবৃদ্ধি ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে এবং অন্যান্য দেশ থেকে নির্ভরশীলতা কিছুটা হ্রাস পাচ্ছে এবং দেশের বাণিজ্য ও আর্থসামাজিক উন্নয়ন তরান্বিত হচ্ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত শিল্প কোন ধরনের শিল্পের অন্তর্গত ব্যাখ্যা করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর