উদ্দীপকের আলোকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ভবিষ্যত সম্ভাবনা আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে মি.আজাদ মনে করেন বাংলাদেশে বিপুল পরিমাণ শ্রমশক্তির ফলে তৈরি পোশাক শিল্প অনেক সম্ভাবনাময়। নিম্নে তা আলোচনা করা হলো - কয়েক বছর আগেও বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের তেমন কোন প্রসার ছিলনা। কিন্তু বিগত কয়েক বছর ধরে তৈরি পোশাক শিল্পের প্রসার দ্রুতই বিকশিত হয়েছে। এবং এ শিল্প এখন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করছে। কারণ পোশাক রপ্তানি করে প্রতিবছর প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, ফলে রপ্তানিকৃত আয় বাড়ছে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে যা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করছে।এর পেছনে কারণ হলো সস্তায় পর্যাপ্ত শ্রমিক পাওয়া এবং তৈরি পোশাক শিল্প শ্রমনির্ভর হওয়ায় এ শিল্পটি বেশ সম্ভাবনাময়। তাছাড়া নারীদের অংশগ্রহণ, বিদ্যুৎ-গ্যাসের নিশ্চয়তা এবং উদার শিল্পনীতি বাংলাদেশের পোশাক শিল্প উন্নয়নের পথকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। তাছাড়া বিনিয়োগের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করতে পারলে পোশাক শিল্পের সম্ভাবনা আরো উজ্জ্বল এবং অগ্রসর হবে। সুতরাং বলা যায়,দেশে পর্যাপ্ত শ্রমশক্তি থাকায় এবং পোশাক শিল্পের অগ্রসরতার অনুকূল পরিবেশ থাকায় এ শিল্প সম্ভাবনাময়,এবং এর ভবিষ্যত সম্ভাবনাও উজ্জ্বল।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ভবিষ্যত সম্ভাবনা আলোচ…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর