বাংলাদেশের মতো দেশের অর্থনৈতিক উন্নয়নে আমদানি বিকল্প শিল্প স্থাপনের গুরুত্ব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশের মতো দেশে আমদানি ব্যয় কমানো ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমদানি বিকল্প শিল্প স্থাপন জরুরি। বাংলাদেশের অব্যাহত বাণিজ্য ঘাটতি দূর করার জন্য রপ্তানি বৃদ্ধি ও আমদানি হ্রাস করা দরকার'। আমদানি হ্রাসের জন্য আমদানি বিকল্প শিল্পায়নের প্রয়োজন আছে। তাছাড়া, বাংলাদেশ শিল্পায়নের প্রয়োজনে সাধারণত মূলধনী দ্রব্য বেশি আমদানি করে। তাই আমদানি বিকল্প শিল্পায়ন নীতি গ্রহণ করা হলে দেশের ভেতরে মূলধনী দ্রব্য উৎপাদিত হবে। ফলে দেশে শিল্পায়নের গতি ত্বরান্বিত হবে। আমদানি বিকল্প শিল্পায়নের ফলে দেশের আমদানি হ্রাস পাবে। ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং অন্য কাজে তা ব্যবহার করা যাবে। এছাড়া, আমদানি বিকল্প শিল্পায়নের ফলে দেশে বিভিন্ন রকম ভোগ্যপণ্য, মধ্যবর্তী ও মূলধনী দ্রব্য উৎপাদিত হবে। ফলে শিল্পজাত পণ্যেরুদিক থেকে দেশ স্বনির্ভর হয়ে উঠবে। অন্যদিকে, আমদানি বিকল্প শিল্পায়নের ফলে শিল্পের বিকেন্দ্রীকরণ ঘটে। শিল্প খাতের প্রসার ঘটে। এদেশের অধিক সংখ্যায় য় আমদানি বিকল্প স্থাপন হলে এসব সুবিধা ভোগ করা যাবে। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে আকমল স্যার এদেশে আমদানি বিকল্প শিল্প স্থাপনের পক্ষে যে মত প্রকাশ করেছেন, তা যথার্থ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের মতো দেশের অর্থনৈতিক উন্নয়নে আমদানি বিকল্প শিল্প স্থাপনের…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর