জনাব শফিক সাহেবের উৎপাদিত পণ্য কোন ধরনের শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব শফিক সাহেবের উৎপাদিত পণ্য আমদানি বিকল্প শিল্পের অন্তর্গত। একটি দেশের আমদানিকৃত দ্রব্য আমদানি না করে দেশের অভ্যন্তরে উৎপাদনের জন্য শিল্প স্থাপনই আমদানি বিকল্প শিল্প। আমদানি বিকল্প শিল্প স্থাপনের মাধ্যমে অভ্যন্তরীণ উৎপাদন দ্বারা দেশীয় চাহিদা মেটানো হয়। ফলে আমদানি ব্যয় হ্রাস' এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়। এতে দেশের বৈদেশিক বাণিজ্যের ঘাটতি এবং বৈদেশিক নির্ভরশীলতা হ্রাস পায়। উদ্দীপকে জনাব শফিক সাহেব লক্ষ করেন, অনেক পণ্যসামগ্রী বিদেশ থেকে আনতে প্রচুর অর্থ ব্যয় হয়। ফলে দেশে বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পায়। তাই তিনি এদেশে এ ধরনের পণ্য উৎপাদন শুরু করেন। অর্থাৎ তিনি পণ্য আমদানির পরিবর্তে দেশীয় উৎপাদন দ্বারা উক্ত পণ্যের চাহিদা মেটানোর জন্য শিল্প স্থাপন করেন। সুতরাং শফিক সাহেবের উৎপাদিত পণ্যকে শিল্প আমদানি বিকল্প শিল্পের অন্তর্গত বলা যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
জনাব শফিক সাহেবের উৎপাদিত পণ্য কোন ধরনের শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর